নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৯ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাজ শেষে তামিম বৈদ্যুতিক মোটরের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
  • সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
  • সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ভোমরা চেকপোস্টে বিজিবির অভিযানে ২১৬ ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২
  • সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
  • ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন
  • Copy link
    URL has been copied successfully!