Quick News
এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন। আজ ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রার্থী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান ও বাংলাদেশের চপল। কোরিয়ার চুং এশিয়ান আরচ্যারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা। সভাপতি প্রার্থী চুং ঢাকায় আসেননি। অনলাইন ভোটিংয়ে তিনি ৯ ভোট পান। আর চপল পান ২৯ ভোট। তিনি বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টালবিস্তারিত…
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন ও ময়মনসিংহ বিভাগে ৭২ জনবিস্তারিত…
জয়পুরহাটে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ। ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম। পুলিশ সুপার জানান,বিস্তারিত…
সাতক্ষীরায় একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ
সাতক্ষীরায় একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরা হলেন, যতীন্দ্র নাথ দাশ ও ঊষা রানী দাশের ছেলে জয়দেব দাশ, বর্তমানে মোঃ আব্দুল্লাহ (৫৩)। তাঁর স্ত্রী ডলি, বর্তমানে মোছাঃ আমিনা (৪২), তাদের মেয়ে আনিকা দাশ বর্তমানে আনিকা তাসনিম (১৯) ও আনিশা দাশ, বর্তমানে আনিসা আতকিয়া (৬)। এদের বাড়ি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা (আলিয়া মাদ্রাসা) পাড়ায়। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তনিমা মন্ডল তনি গত ২০ আগষ্ট এফিডেভিটের প্রত্যায়িত করেন। এর আগে ২০২৪ সালের ৪ এপ্রিল উল্লিখিত আদালতে ৭৮৮ নং এফিডেভিটমূলে তাঁরা স্বপরিবারে ইসলামবিস্তারিত…
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণেরবিস্তারিত…
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পরই তার দল নির্বাচনের দিকে অগ্রসর হবে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সনদে কোনো মতভেদের সুযোগ নেই। যেটুকু ঐকমত্যে গৃহীত হয়েছে সেটিই থাকবে, বাকিটা জনগণই নির্ধারণ করবে।’ নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে জুলাই চার্টার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচন জুলাই সনদের আইনগত কাঠামোর ভিত্তিতেই অনুষ্ঠিত হবে, যা ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটাবে। নাহিদ বলেন, ‘আমরা চাই আগামী সংসদ এবংবিস্তারিত…
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৩১
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ২৩৩ জন ও অন্যান্য ঘটনায় ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে দুইটি করে একনলা বন্দুক ও পাইপগান, আটটি কার্তুজের খোসা, ছয় রাউন্ড কার্তুজ ও তিনটি এলজি উদ্ধার করা হয়।
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে আজ এক বাণীতে প্রধান উপদেষ্টা এ সব কথা বলেন। তিনি বলেন, গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বিস্তারিত…
গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ
গুগল তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা নতুন করে যোগ হওয়া একটি শর্টকাট বাটনের মাধ্যমে সরাসরি ‘এআই মোড’-এ প্রবেশ করতে পারবেন। ক্রোমে নতুন ট্যাব খুললেই সার্চ বারের নিচে এই বাটন দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্ন করতে পারবেন। কোনো বিষয়ের গভীরে যেতে পারবেন বা অনুসন্ধানমূলক কথোপকথন চালিয়ে যেতে পারবেন। গুগল জানিয়েছে, এই নতুন শর্টকাট সুবিধা যুক্তরাষ্ট্রে বুধবার থেকে চালু হয়েছে। অচিরেই এটি বিশ্বের আরও ১৬০টি দেশে চালু করা হবে। পাশাপাশি হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজসহ আরওবিস্তারিত…
মারা গেছেন কেজিএফ অভিনেতা
ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, অভিনেতা হরিশ রায় মারা গেছেন। ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘কাশিম চাচা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। গত বুধবার (৫ নভেম্বর) ব্যাঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতা হরিশ রায় থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন। প্রায় তিন বছর ধরে তিনি এই কঠিন রোগের সাথে লড়াই করছিলেন, যা পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ওভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কেজিএফ টু’ ছবির শুটিং চলাকালিনও হরিশ রায়ের ক্যান্সারের চিকিৎসা চলছিল। সেই সময় তিনি শুটিং সেটে বড়বিস্তারিত…
