এশিয়ার আরচ্যারির সভাপতি বাংলাদেশের চপল
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন।
আজ ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রার্থী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান ও বাংলাদেশের চপল। কোরিয়ার চুং এশিয়ান আরচ্যারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।
সভাপতি প্রার্থী চুং ঢাকায় আসেননি। অনলাইন ভোটিংয়ে তিনি ৯ ভোট পান। আর চপল পান ২৯ ভোট। তিনি বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টাল হলে হাততালির রোল পড়ে। বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব আরচ্যারিতে নিজেকে প্রতিষ্ঠিত করা চপল সংগঠক হওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতাও করেন।
সম্পর্কিত সংবাদ
সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ফুটবল বিশ্বের শীর্ষ চার পরাশক্তি এবংবিস্তারিত…
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের ঢল। লিওনেল মেসিদের ওপর তাদের এতটাই বিশ্বাস ছিল যে, সুইজারল্যান্ড সমতাবিস্তারিত…
