Quick News

 

আফগানিস্তানকে ফের যুদ্ধের হুমকি পাকিস্তানের

তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে পুনরায় শান্তি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘাত ও ড্রোন হামলার অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মাঝে তার এই হুমকি তীব্র উত্তেজনা তৈরি করেছে। খবর তোলো নিউজের। আফগানিস্তানে তালেবানকে মোকাবিলায় সামরিক সংঘাতই কি একমাত্র বিকল্প, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেছেন, ‘‘যুদ্ধ হবেই।’’ বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। যদিও আর কয়েক ঘণ্টা পর তুরস্ক-কাতারের মধ্যস্থতায়বিস্তারিত…


বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :: বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি ভেসে আসা দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’ যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে এই সভা হয়। ‘উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন’ অভিযোগ করে বিএনপি মহাসচিববিস্তারিত…


ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

মশাবাহিত ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩০২ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৪ হাজার ৯৯২ জনে। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতেবিস্তারিত…


নেশায় ‘ডুবে’ তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ

মাদকাসক্তি থেকে বাঁচতে পুনর্বাসন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস। সে কারণে তিনি নিজেকে জাতীয় দলের বাইরে রাখার কথাও জানিয়েছেন। রোডেশিয়ানদের জন্য এটি বড় ধাক্কাই বটে! ৩৯ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ৯০০০ রান এবং ১৫০ উইকেট নিয়েছেন। হারারেতে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠে হওয়া ওই সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বোর্ড বলছে, অভ্যন্তরীণ এক অনুসন্ধানে নিজেকে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি মাদকাসক্তি নিয়েবিস্তারিত…


তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন। ইয়িলমাজ জানান, প্রতিনিধিদলটি গতকাল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্নবিস্তারিত…


৮ জিবি র‌্যামের ফোন দাম মাত্র ৫৫০০

কম বাজেটে ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ভারতীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান Lava নিয়ে এসেছে নতুন চমক। সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির নতুন মডেল Lava Bold N1, যা মাত্র ৫৫০০ রুপিরও কম মূল্যে পাওয়া যাচ্ছে ব্যাংক অফার ও ক্যাশব্যাক সুবিধাসহ। এই দামের মধ্যে ৮ জিবি র‍্যাম, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক নিরাপত্তা ফিচার—সব মিলিয়ে ফোনটি ইতোমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়ছে। অফার ও দাম Lava Bold N1-এর আসল দাম ৫,৯৯৯ রুপি। তবে বিভিন্ন ব্যাংক অফার ও ২৯৯ রুপির ক্যাশব্যাক সুবিধা মিলিয়ে ফোনটি প্রায় ৫৫০০ রুপি বা তারও কম দামে কেনা সম্ভব।বিস্তারিত…


প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই আসছে। আজ সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে মোবাইল ফোর অপারেটর টেলিটকের সঙ্গে সভা করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে। এর আগে, রোববার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপনবিস্তারিত…


গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ

‘গণঅভ্যুত্থান-পরবর্তী’ প্রথম বছরে বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ১৯ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সাধারণত রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, তবে বাংলাদেশ এই ধারা ভেঙে দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন দেখিয়েছে। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, সম্প্রতি যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্যভাবে কমেছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কায় ২০২২ সালের পর এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে ২০১৯ সালের পর কমেছে ১৫.৬৮ শতাংশ, সুদানে ২০২১ সালের পর ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে ২০১৪ সালের পর ৮১.২১ শতাংশ, মিশরে ২০১১ সালের পর ১০৭.৫৫ শতাংশ আর ইন্দোনেশিয়ায়বিস্তারিত…


সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র স্বভাবগতভাবে আগ্রাসী এবং আত্মসমর্পণ ছাড়া আর কিছুই তারা গ্রহণ করে না। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারটি আমাদের বিবেচনায় আছে। যদি তারা (ইসরায়েলের) জায়নপন্থিদের সমর্থন দেওয়া বন্ধ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটিগুলো প্রত্যাহার করে নেয় এবং এই অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করে, তাহলে আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কবিস্তারিত…


ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ হয়েছিল গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে। ভোট গণনা শেষ করে দায়িত্বপ্রাপ্ত টিম ফল প্রস্তুত করেন এবং নির্বাচন কমিশনার সেটি ঘোষণাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!