ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু

মশাবাহিত ডেঙ্গুতে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩০২ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭৪ হাজার ৯৯২ জনে।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৭০ হাজার ৫২৯ জন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • ৩০ এপ্রিল থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
  • Copy link
    URL has been copied successfully!