Quick News
ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে মুরাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি পবহাটি এলাকায় ইলেকট্রনিসের ব্যবসা করতেন। স্থানীয় বাসিন্দা সবুজ আহমেদ জানান, গত শনিবার মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ করে বলেন, ‘ভিক্ষা করে দোয়া মাহফিলের আয়োজন কর’। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের মধ্যে কথা কাটাকাটিবিস্তারিত…
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২ জন
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭২ জন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে। শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন,বিস্তারিত…
ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাসিম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোটো ছেলে কাসিম খান। বাবার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় কাসিম বলেন, “গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার বোনরা এবং অন্যান্য স্বজনরা। আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না এমন কি তিনি কেমন আছেন— তা ও জানতে পারছিবিস্তারিত…
সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন
নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ এ তথ্য নিশ্চিত করেছেন সুমনের ঘনিষ্ঠ ঈশা খান দূরে। তাৎক্ষণিকভাবে জানা গেছে, হঠাৎ করে আজ দুপুরে বুকে ব্যথা অনুভব করলে জেনস সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। ‘একটা চাদর হবে’-ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। এর আগে-পরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি। মাঝে এক যুগের বিরতি। এরপরবিস্তারিত…
রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ২ যুবক নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিএনজির চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল একই এলাকার মো. সফিকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয়বিস্তারিত…
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) প্রেস উইং থেকে একথা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরওবিস্তারিত…
নিজ বাসা থেকে ইউটিউবারের মরদেহ উদ্ধার
জার্মানির জনপ্রিয় ইউটিউবার জ্যান জিমারম্যান আর নেই। ১৮ নভেম্বর মৃগীরোগে মৃত্যু হয়েছে তার। দেশটির কোনিগসউইন্টার শহরের অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। এই ইউটিউব তারকা পরিবার এক বিবৃতি প্রকাশ জানিয়েছে, গত ১৮ নভেম্বর মৃগীরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জিমারম্যান। সে হাস্যরস ও উদার হৃদয়ের ছিল। তোমাকে সবসময় ভালোবেসেছি, আমরা তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু কখনও ভুলব না। এদিকে তার মৃত্যুর ঘটনায় একজন মুখপাত্র বলেন, গত ১৮ নভেম্বর জিমারম্যানের মরদেহ উদ্ধার করা হয়। আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করেছি। যা এরইমধ্যে সম্পন্নবিস্তারিত…
একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, তারা বলছে—এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে ‘জেনোসাইড’ হবে। জেনোসাইড মানে গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যায় দলটি সহযোগী ছিল। আজকের বাংলাদেশে সে ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য–ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায়–অবিচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করতেবিস্তারিত…
বিপিএল শুরুর দিনক্ষণ জানাল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর নিয়ে চলছে নানা রকম নাটকীয়তা। ইতোমধ্যেই তিন দফা পিছিয়েছে নিলামের তারিখ। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এর আগে বিসিবি আজ জানিয়েছে, এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিসিবি। সেখানে জানানো হয়েছে ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশিবিস্তারিত…
এত শীত সইবো কেমন করে: চঞ্চল চৌধুরী
সামাজিক মাধ্যমে নিয়মিত চঞ্চল চৌধুরী। পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন খবরাখবর দিয়ে থাকেন সেখানে। শীত মৌসুম আওয়াজ দিতেই প্রশ্ন রাখলেন, এত শীত সইবো কেমন করে? তবে চঞ্চলের পোস্ট ঢাকার শীত নিয়ে না। কাজাকস্তানের শীত নিয়ে। কেননা তিনি বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। দম সিনেমার শুটিংয়ে যোগ দিতে সেখানে যাওয়া তার। সে খবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছেন অভিনেতা। সেখানেই উঠে এসেছে কাজাকস্তানের শীতের কথা। তিনি লিখেছেন, ‘‘কাজাকস্তান পৌঁছাতেও ‘দম’ লাগে। রাস্তা যেন শেষই হয় না! আর পৌঁছানোর পর, এত শীত সইবো কেমন করে!” গতকাল কাজাকস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন চঞ্চল। সে খবরও জানিয়েছিলেন ফেসবুকে।বিস্তারিত…
