রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ২ যুবক নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিএনজির চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল একই এলাকার মো. সফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যায়৷ নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়৷ আহত যুবক ঢাকায় পাঠানোর পথে মারা গেছে।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • Copy link
    URL has been copied successfully!