Quick News

 

ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ২৭৩ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলার আশুগঞ্জ ও কসবায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ফরিদ মিয়া (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একাতরী (মিজি বাড়ি) এলাকার শহিদুল্লাহর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫), একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩), কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার রসূলপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৬) ও একই উপজেলার লিলু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৬)।বিস্তারিত…


ভয়াবহ আকার নিয়েছে কড়াইল বস্তির আগুন, কাজ করছে ১৯ ইউনিট

রাজধানীর মহাখালী সংলগ্ন কড়াইল বস্তিতে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। বস্তির ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১৯টি ইউনিট একযোগে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এবং বস্তির বহু ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, বাসিন্দাদের বস্তির ভেতরে যেতে দিচ্ছে না ফায়ারবিস্তারিত…


রিয়েলমি সি৮৫ সিরিজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল এই ফোন

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে সি৮৫ সিরিজের সবচেয়ে ওয়াটার রেজিজট্যান্ট স্মার্টফোন রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন করেছে। ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রো রেটিংসহ রিয়েলমি সি-সিরিজের এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং আ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট সিমুলটেনাসলি’ শীর্ষক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে। ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এ অসাধারণ রেকর্ড গড়া হয়। রিয়েলমি সি৮৫ সিরিজের উদ্ভাবনী ওয়াটারপ্রুফিং প্রযুক্তি ও ব্যবহারকারীদের জন্য ডিউরেবল প্রযুক্তি নিশ্চিত করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ মাইলফলক অর্জন করে রিয়েলমি। রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে ২৮০ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে রিয়েলমি সি৮৫ সিরিজের স্মার্টফোন নেন। পুলেরবিস্তারিত…


যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

আজ ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি স্বচ্ছ জানিয়েছেন। তিনি বলেন, কিরণ না থাকার কোনো অন্তর্কোন্দল নেই; বরং তিনি নিজেই সময়মতো আসতে না পারায় ক্ষমা চেয়েছেন। প্রেসিডেন্ট তাবিথ আউয়াল জানিয়েছেন, ‘বাফুফের অভ্যন্তরীণ যোগাযোগের ঘাটতির কারণে সবাইকে যথাসময়ে জানানো হয়নি। এজন্য নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার উপস্থিত থাকতে পারেননি। তবে আগামী প্রেস কনফারেন্সে তিনি অবশ্যই থাকবেন। এই মিস কমিউনিকেশনের জন্য আমি ক্ষমা চাইছি। সভাপতিবিস্তারিত…


মাদারীপুরে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে ও রমজানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে আহত রবিন ওই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ এলাকা থেকে বিকেলে রাকিব তার বন্ধু রবিনকে নিয়ে মোটরসাইকেলযোগে কালকিনি উপজেলার দিকে দিকে যাচ্ছিল। মাঝপথে শিকারমঙ্গল এলাকার পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেল ধাক্কায় দেয়। এতে সড়কে ছিটকেবিস্তারিত…


ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেবে বিএনপি

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই। আলেম-ওলামাদের বাদ রেখে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়েবিস্তারিত…


ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

দেশে ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সময়ে বারবার আফটার শকের জেরে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম দুই সপ্তাহের জন্য (৬ ডিসেম্বর পর্যন্ত) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা আজ উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যরা সংযুক্তবিস্তারিত…


সন্ধ্যায় রাজধানীতে পরপর দুইবার ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীতে হয়েছে পরপর দুইবার। সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীতে। আরেকটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায় যার মাত্রা ৩ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।বিস্তারিত…


সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

এস.এম আব্দুল্লাহ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে সাতক্ষীরা বাইপাস গোলচত্বর এলাকা থেকে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে শুরু হয়। সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। শোভাযাত্রায় অংশ নেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরবিস্তারিত…


প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়বেন। পরিবর্তিত পরিস্থিতিতে সংশোধনের বিষয়টি আগে গণভোটে আসা উচিত। সে জন্য ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে। এই দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। এই রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন একটি দলের নির্দেশনা মানছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে খুলনার আটরা-গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!