Quick News

 

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষেবিস্তারিত…


সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি :: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার,বিস্তারিত…


সুন্দরবনে অস্ত্র ও হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, রোববার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থাবিস্তারিত…


ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে, নেতাকর্মীদের তারেক

নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মধ্যে চরম অন্তঃকোন্দল দেখা দিয়েছে। সে দিকে ইঙ্গিত করে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে কঠিন যুদ্ধ উল্লেখ করে বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন তিনি। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মনোনয় নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, মুখ্য ধানের শীষ,বিস্তারিত…


যশোরে আওয়ামী মহিলালীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক

যশোর ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের একটি দল সোমবার যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আলোচিত আওয়ামী মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করে। তার পিতার নাম সোহরাব আলী খান। মহুয়া গত বছরের ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে সংগঠিত হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন। ডিবির বিশেষ অভিযানে তার সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার পর তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞা। তিনি জানান, তদন্তে পুরনোবিস্তারিত…


জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাপানের স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হোক্কাইডো অঞ্চল। এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ তিন মিটারবিস্তারিত…


বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন হামজা

নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে— সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই পরিকল্পনার আলোকে ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আগে জানিয়েছিলেন যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে গণভোটওবিস্তারিত…


কলারোয়ায় জামায়াতের উদ্যেগে মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে স্থানীয় জামায়াত। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত কলারোয়া আলহাজ্ব আছির উদ্দীন শায়েদা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। আসনটির নির্বাচন সচিব ও জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়বিস্তারিত…


মানিকগঞ্জে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গিলন্ড এলাকা এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) ও আজগরের ছেলে জামিল (৩)। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে যানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। এ সময় খেলার ছলে মাঠের পাশে কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেলবিস্তারিত…


নতুন করে ফ্যাসিবাদকে দাঁড়াতে দেওয়া হবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনও দেশে চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত আছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে। দেশে নতুন করে ফ্যাসিবাদকে দাঁড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জামায়াত আমির। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সকাল থেকেই নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানে মিছিলে মিছিলে সমবেত হতে থাকেন আট দলের নেতাকর্মী ও নগরবাসী। দুপুর পৌনে ২টায় শুরু হয় সমাবেশেরবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!