মানিকগঞ্জে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গিলন্ড এলাকা এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) ও আজগরের ছেলে জামিল (৩)। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে যানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই শিশুরা। এ সময় খেলার ছলে মাঠের পাশে কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয় বাসিন্দারা অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩
নেত্রকোনায় কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরবিস্তারিত…
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়েরবিস্তারিত…
