Tuesday, December 9th, 2025
অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা
বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে গত ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখনো সিসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। পাশাপাশি তার চিকিৎসার দেখভাল করছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে যাওয়া-আসা করে শাশুড়ির চিকিৎসার তদারকি করছেন। বিএনপির চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আগের মতোই অপরিবর্তিত আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত তারবিস্তারিত…
যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
ফেসবুকে আয় করা এখন অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ছোট একটি ভুলেও হারিয়ে যেতে পারে আপনার মনিটাইজেশন সুবিধা। কনটেন্ট নীতিমালা থেকে শুরু করে কপিরাইট, স্প্যাম বা মৌলিকতার অভাব, যেকোন কারণে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলের আয় বন্ধ করে দিতে পারে। তাই মনিটাইজেশন টিকিয়ে রাখতে নিয়ম জানাটা জরুরি। মনিটাইজেশন হারানোর কারণ- ফেসবুকের কমিউনিটি নীতিমালা যেভাবে কন্টেন্ট সুরক্ষিত রাখে, ঠিক তেমনভাবেই ভুল হলে কঠোর শাস্তি দেয়। অনেক সময় সঠিক ধারণা না থাকায় ব্যবহারকারীরা অজান্তেই এমন ভুল করে ফেলেন, যার ফলে আয় বন্ধ হয়ে যায়। কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন- সহিংসতা, ঘৃণা ছড়ানো, বর্ণবাদী বক্তব্য বাবিস্তারিত…
নেইমার জানালেন- ‘এবার শেষ মিশন’
দুই বছর সৌদি আরবে ইনজুরির সঙ্গে লড়াই করে এ বছরের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। ফিরে এসে ভেবেছিলেন নতুন করে শুরু করবেন। ভক্তদেরও আশা ছিল, আগামী বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের স্বপ্নসারথি আবার সেরা ফর্মে ফিরবেন। কিন্তু ফিরেই নেইমার আবারও একের পর এক চোটে জর্জরিত হন। সান্তোসে ফেরার পর মাত্র কয়েক মাসে চারবার ইনজুরিতে পড়েছেন তিনি। শৃঙ্খলাজনিত কিছু সমস্যাও ছিল। সব মিলিয়ে লিগের ৩৮ ম্যাচের ১৮টিতে খেলতে পারেননি। তবুও শেষ পর্যন্ত তিনি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন, দলকে অবনমন থেকে বাঁচান এবং সমালোচকদের করতালিতে পরিণত করেন। দুই মাস বাইরে থাকার পরবিস্তারিত…
মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি
আগামী ১২ ডিসেম্বর দেশের ১৭টি কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর সকাল ১০টায় ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে শুরু হবে। পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতেবিস্তারিত…
আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষেবিস্তারিত…
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি :: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার,বিস্তারিত…
