Quick News

 

এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে এ মূল্য কার্যকর হবে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে। গত মাসে (২ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭বিস্তারিত…


রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত চার

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, নিহত সবাই পুরুষ। তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় হোটেল সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারবিস্তারিত…


বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে: আমীরে জামাত

দেশকে এগিয়ে নিতে দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না। বিপ্লবোত্তর অনেক কিছু হবে বলে কল্পকাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি। যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তাও সমর্থন করি না। রোববার (২ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ এর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথিরবিস্তারিত…


সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাড়ে ৬ হাজার শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে সাড়ে ৬ হাজার শিক্ষকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, মুনতাসির আহমেদ। ১৫৪বিস্তারিত…


বিনামূলে এক হাজার রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল

ডেস্ক নিউজ :: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুরে বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় শৈলকুপা উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত এক হাজার রোগীকে বিনামূলে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন। আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ও শৈলকুপাবিস্তারিত…


জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আ.লীগকে নিষিদ্ধের প্রস্তাব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দাবি করেন তারা। এ সময় জুলাই হত্যাকাণ্ডের জন্য দলটির নেতাদের বিচারের বিষয়েও আলোচনার কথা জানান তারা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে নৌকা ডুবে গিয়েছে, তা আর ভাসবে না। সবাই একমত, বাংলাদেশের প্রেক্ষাপটেবিস্তারিত…


গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ২৫ মরদেহ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বোমায় বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৬৪ জনে। গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর মরদেহ উদ্ধার করা হচ্ছে। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ২৫ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮বিস্তারিত…


সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক: উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

ডেস্ক নিউজ :: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর উদ্যোগে দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। কলারোয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারীবিস্তারিত…


ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা-দিল্লির

বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাপ ছড়ায়। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া তলব করা হয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি বলছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতেবিস্তারিত…


নির্বাচক থেকে কোচ হলেন হান্নান সরকার

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারী নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। বিসিবির সহকারী নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে জানিয়েছেল কোচিং পেশায় যাবেন তিনি। অবশেষে নতুন পেশায় যুক্ত হলেন হান্নান। ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন। ৪২ বছর বয়সী হান্নান আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন। খালেদ মাহমুদ সুজনের জায়গায় ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান। বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে এর আগে হান্নান বলেছিলেন, ‘আমি আমারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!