Monday, March 3rd, 2025
মাসব্যাপী ইফতার আয়োজন ডিপজলের
রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশে প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে তার প্রতিনিধিরা। প্রিজম ভ্যানে করে এই ইফতার কার্যক্রম চলছে বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’ এদিকে, সম্প্রতি গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালী ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়েছে। জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদ্রাসাবিস্তারিত…
রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে করণীয় কী
রোজায় বমি নিয়ে আমাদের সমাজে ভুল কথা প্রচলিত রয়েছে। কিছু মানুষের ধারণা, রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যাবে এবং তার কাজা করতে হবে। তাদের এ ধারণা সঠিক নয়। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না, কাজাও আদায় করতে হবে না। তবে হ্যাঁ, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তার রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃত বমি করার মানে হলো- মুখে আঙ্গুল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে ইচ্ছাকৃত মুখভরে বমি করা; এতে রোজা ভেঙে যাবে। (ফতোয়া হিন্দিয়া: খণ্ড-০১, পৃষ্ঠা-২০৪; রদ্দুল মুখতার:বিস্তারিত…
পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম
পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন করে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আজ (সোমবার) বিসিবির ১৮ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু। নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। নাজমুল হাসানবিস্তারিত…
ইফতারে কী ধরনের পানীয় স্বাস্থ্যের জন্য উপকারী
মুসলমানদের জন্য অবশ্যই পালনীয় একটি বিধান হচ্ছে রমজানের রোজা। সুবহে সাদিকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার ইফতার করতে বসেন রোজাদাররা। সারা দিন রোজা রেখে তৃষ্ণা মেটাতে প্রয়োজন পানি ও পানীয়। ইফতারে বিভিন্ন ধরনের শরবত ও পানীয় খেতে পছন্দ করে সবাই। কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত কি না, এ বিষয়েও খেয়াল রাখা উচিত। ইফতারে কোন ধরনের পানীয় রাখবেন এবং কোন ধরনের পানীয় শরীরের জন্য উপকারী এ বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পুষ্টিবিদদের মতে, রোজা রেখে পর্যাপ্ত পানি পান করা জরুরি। যেহেতু লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকা হয়, তাই পর্যাপ্ত পানিবিস্তারিত…
পারিশ্রমিক ইস্যুতে বিসিবির কাছে আফ্রিদির নালিশ
বিপিএলের একাদশ আসর শেষ হয়েছে মাস খানেক আগেই। এখনও পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক থামেনি। এবার চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ায় বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর পাঠানো এক মেইলে আফ্রিদি জানান, ‘মেন্টর হিসেবে ১ লাখ ডলার সম্মানীর চুক্তি হয়েছিল। তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। বিডিনিউজকে তিনি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯বিস্তারিত…
এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে এ মূল্য কার্যকর হবে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে। গত মাসে (২ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৭বিস্তারিত…
রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত চার
রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, নিহত সবাই পুরুষ। তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় হোটেল সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারবিস্তারিত…
বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে: আমীরে জামাত
দেশকে এগিয়ে নিতে দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না। বিপ্লবোত্তর অনেক কিছু হবে বলে কল্পকাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি। যা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তাও সমর্থন করি না। রোববার (২ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ এর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনের উলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথিরবিস্তারিত…
সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাড়ে ৬ হাজার শিক্ষককে লিভ টু আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে সাড়ে ৬ হাজার শিক্ষকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, মুনতাসির আহমেদ। ১৫৪বিস্তারিত…
