রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত চার

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, নিহত সবাই পুরুষ।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় হোটেল সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

জসিম জানান, নিহত চার জনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক জনের মরদেহ বাথরুমের ভেতরে, তিন জনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিলো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  • প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • Copy link
    URL has been copied successfully!