Quick News
ভোটে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্য চাই: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তিনি সোমবার ভোররাতে বাংলাদেশ খেলাফত মজলিস, পবিত্র মক্কা মুকাররমা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্থ আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সেহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগবিস্তারিত…
যে ১০ কারণে বিশ্বে একই দিনে রোজা ও ঈদ সম্ভব নয়
রোজা ও ঈদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ইবাদত। সমগ্র বিশ্বের মুসলমান এই দুই ইবাদত গুরুত্ব সহকারেই পালন করে থাকে। স্বাভাবিকভাবেই এই দুই ইবাদত সমগ্র বিশ্বে একইসাথে পালিত হয় না। কোথাও একদিন আগে পালন হয়, কোথাও পালন হয় এক দিন পরে। তবে, কেউ কেউ প্রশ্ন ছুঁড়ে- কেন এই অমিল, সমগ্র বিশ্বের সব দেশের মুসলমান কেন এক সাথে এই দুই ইবাদাত পালন করতে পারে না? বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বেপরিমন্ডলে একই সময়ে কোথাও দিন হয় আবার কোথাও হয় রাত। কোথাও বিকেল হলে অন্য জায়গায় ঠিক একই সময়ে দেখা যাচ্ছে সন্ধা। কোথাও শীত হলেবিস্তারিত…
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী
দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমাও পেলেন ‘বিনোদিনী’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা ছবিটি। ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সিনেমাটির জন্য ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী। পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’ পরিচালকের কথায়, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল।বিস্তারিত…
ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। সোমবার মিয়ানমারে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বেশিরভাগ অঞ্চল। এছাড়া একই দিন সকালের দিকে আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এই ভূমিকম্পের মাত্রাও ছিল ৪ দশমিক ২। তবে একদিনে আঘাত হানাবিস্তারিত…
জননিরাপত্তা বাড়াতে মাঠে নামল বিজিবি
রাজধানীতে নিরাপত্তা বলয় এবং জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় বিজিবি। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং। রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে নাহিদ-আখতাররারায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে নাহিদ-আখতাররা সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো.বিস্তারিত…
মাসব্যাপী ইফতার আয়োজন ডিপজলের
রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশে প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে তার প্রতিনিধিরা। প্রিজম ভ্যানে করে এই ইফতার কার্যক্রম চলছে বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’ এদিকে, সম্প্রতি গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালী ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়েছে। জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদ্রাসাবিস্তারিত…
রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে করণীয় কী
রোজায় বমি নিয়ে আমাদের সমাজে ভুল কথা প্রচলিত রয়েছে। কিছু মানুষের ধারণা, রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যাবে এবং তার কাজা করতে হবে। তাদের এ ধারণা সঠিক নয়। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না, কাজাও আদায় করতে হবে না। তবে হ্যাঁ, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তার রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃত বমি করার মানে হলো- মুখে আঙ্গুল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে ইচ্ছাকৃত মুখভরে বমি করা; এতে রোজা ভেঙে যাবে। (ফতোয়া হিন্দিয়া: খণ্ড-০১, পৃষ্ঠা-২০৪; রদ্দুল মুখতার:বিস্তারিত…
পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম
পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন করে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আজ (সোমবার) বিসিবির ১৮ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু। নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। নাজমুল হাসানবিস্তারিত…
ইফতারে কী ধরনের পানীয় স্বাস্থ্যের জন্য উপকারী
মুসলমানদের জন্য অবশ্যই পালনীয় একটি বিধান হচ্ছে রমজানের রোজা। সুবহে সাদিকের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার ইফতার করতে বসেন রোজাদাররা। সারা দিন রোজা রেখে তৃষ্ণা মেটাতে প্রয়োজন পানি ও পানীয়। ইফতারে বিভিন্ন ধরনের শরবত ও পানীয় খেতে পছন্দ করে সবাই। কিন্তু সেগুলো স্বাস্থ্যসম্মত কি না, এ বিষয়েও খেয়াল রাখা উচিত। ইফতারে কোন ধরনের পানীয় রাখবেন এবং কোন ধরনের পানীয় শরীরের জন্য উপকারী এ বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। পুষ্টিবিদদের মতে, রোজা রেখে পর্যাপ্ত পানি পান করা জরুরি। যেহেতু লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকা হয়, তাই পর্যাপ্ত পানিবিস্তারিত…
পারিশ্রমিক ইস্যুতে বিসিবির কাছে আফ্রিদির নালিশ
বিপিএলের একাদশ আসর শেষ হয়েছে মাস খানেক আগেই। এখনও পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক থামেনি। এবার চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ায় বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর পাঠানো এক মেইলে আফ্রিদি জানান, ‘মেন্টর হিসেবে ১ লাখ ডলার সম্মানীর চুক্তি হয়েছিল। তিনি পেয়েছেন মাত্র ১৯ হাজার ডলার। বিডিনিউজকে তিনি বলেন, ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের। কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯বিস্তারিত…
