ভোটে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্য চাই: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

তিনি সোমবার ভোররাতে বাংলাদেশ খেলাফত মজলিস, পবিত্র মক্কা মুকাররমা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাহস্থ আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সেহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমাবেশে মামুনুল হক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ৪৭, ৭১ এবং ২৪ এর চেতনাকে সমুন্নত করতে হবে। এ চেতনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামীর বাংলাদেশকে নতুন করে গঠন করার।

তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে। তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনোক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংগঠনের পবিত্র মক্কা মুকাররমা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে সেহরি মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম, মাওলানা ওলি উল্লাহ শাওকী, জনাব জয়নাল আহমদ, জামায়াতে ইসলামী মক্কা মহানগর সভাপতি আহমেদ আব্দুল বাকি, মক্কা মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মো. খালেদ সাইফুল্লাহ।

এ ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • ১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
  • ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’
  • Copy link
    URL has been copied successfully!