ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। সোমবার মিয়ানমারে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।

তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বেশিরভাগ অঞ্চল।

এছাড়া একই দিন সকালের দিকে আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এই ভূমিকম্পের মাত্রাও ছিল ৪ দশমিক ২। তবে একদিনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মিয়ানমারে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ইউরেশীয় ও ইন্দো-অস্ট্রেলীয় প্লেটের মাঝে সংঘর্ষের কারণে মিয়ানমার ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ভূমিকম্পের প্যারামিটার অনুযায়ী, ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রত্যেক বছরে মিয়ানমার ও এর আশপাশের অঞ্চলে ১৪০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৩ বা তারচেয়ে বেশি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
  • আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
  • Copy link
    URL has been copied successfully!