Quick News

 

লিবিয়ায় ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব ও পশ্চিমে দুটি স্থান থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নিরাপত্তা অধিদপ্তর এবং লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। লিবিয়ার আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের মধ্যে গণকবরে ১৯টি মৃতদেহ পাওয়া গেছে। নিহত অভিবাসীদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত বলেও জানানো হয়েছে। লিবীয় এই অধিদপ্তর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে পোস্ট করেছে এবংবিস্তারিত…


শাওমি নতুন ২ স্মার্টওয়াচ আনল

দেশের বাজারে নতুন স্মার্টওয়াচ শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট আনলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় রেখে তৈরি এই স্মার্টওয়াচ দুইটি আধুনিক ফিচার, নান্দনিক ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের এক দারুণ সমন্বয় যা তরুণদের গতিশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিচারসমৃদ্ধ এই স্মার্টওয়াচ দুইটি ফ্যাশন ও ব্যবহারিক সুবিধায় চমৎকার ভারসাম্য আনবে যা বাংলাদেশের শাওমি ফ্যানদের সবসময় কানেক্টেড ও অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভে রয়েছে ২ ইঞ্চির একটি বিশাল ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেস্পন্সিভ ইন্টারেকশন নিশ্চিত করবে। পাশাপাশি, স্ক্রিন-টু-বডি রেশিওবিস্তারিত…


দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হয়েছে। এদিকে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা যায় এ জয় উদযাপন করতে। এরপর বাবা-ছেলে জুটি মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক জার্সি পরেছিলেন। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন। দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন।বিস্তারিত…


কোন ‘জিনিস’ দেখে নতুন ফোন কেনা উচিত?

একটি নতুন ফোন কেনার আগে অনেক কিছু ভেবে নিতে হয়। না হলে, ফোন কেনার পর আফসোস করতে হয়। নতুন ফোন কেনার সময় বেশিরভাগ মানুষ দেখে ওই ফোনটিতে কত জিবি র‌্যাম রয়েছে। কেউবা দেখেন কত জিবি স্টোরেজ আছে। কারো চোখ থাকে ডিসপ্লের দিকে। একটি ফোনের নানা দিক রয়েছে। এক একজনের দৃষ্টি এক এক দিকে। তবে বেশিরভাগ মানুষ ফোন কেনার সময় ডিসপ্লের আকার, স্টোরেজ, র‌্যাম এবং ফোনের ক্যামেরার দিকেই ফোকাস দেন। জানুন নতুন ফোন কেনার টিপস- অনেকেই আছেন যারা নতুন ফোন কেনার সময় বিভ্রান্ত হন। তারা বুঝতে পারেন না যে, কতটা মেমোরিরবিস্তারিত…


আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি জরুরি কিছু?

আমাদের দেশে নারীরা আজান শুরু হলে মাথায় কাপড় টেনে নেন। এটা আবহমান বাংলার ঐহিত্যে পরিণত হয়েছে। এ সম্পর্কে ইসলামে বিশেষ কোনো নির্দেশনা আছে কি না জানতে চান অনেকে। এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মাথায় কাপড় দেওয়া আজানসংশ্লিষ্ট বিষয় নয়; বরং নারীদের মাথায় কাপড় সবসময় থাকা উচিত। কেননা নারীদের উদ্দেশে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তারা যেন তাদের জিলবাবের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়।’ (সুরা আহজাব: ৫৯) তাফসিরবিদদের বক্তব্য থেকে জানা যায়, ‘জিলবাব’ এমন কাপড়কে বলা হয়, যার মাধ্যমে নারীরা নিজেদের শরীর ঢেকে রাখেন। আর ‘জিলবাব’ অর্থ বড় চাদর, যা মাথাসহবিস্তারিত…


সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে আল-শারার এই সাক্ষাৎ হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারি ফুটেজে দেখা যায়, রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সাথে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর আগে, সিরিয়ার প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ।বিস্তারিত…


ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি- শাহাজাহান, সাধারণ সম্পাদক- আবু মুছা

তবিবুর রহমান :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা। এছাড়াও সহ-সভাপতি পদে আলহাজ্ব গোলাম রহমান ও মোঃ আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত…


অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

গত মঙ্গলবার ‘সোনার থালা’ নামে রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অপু বিশ্বাসের। তবে পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ এনে বাংলাদেশ শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানিয়েছে ‘সোনার থালা’ রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা। অভিযোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের ‘সোনার থালা’ রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফর্ম করি। কথা ছিল এদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেইবিস্তারিত…


নেতৃত্ব সঙ্কটে আওয়ামী লীগ, ভেঙে যেতে পারে দল

আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ভাবমূর্তি ও নেতৃত্ব সঙ্কটের মুখোমুখি। এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পুনর্গঠন চ্যালেঞ্জিং। এমনকি আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠন হতে পারে। সোমবার (২৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সঙ্কটের মুখোমুখি আওয়ামী লীগ। এ অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে। তিনি বলেন, হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে অপরিচিত নন। তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টবিস্তারিত…


সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

শিক্ষকদের টানা ১০ দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঘোষণার পর ৩০ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন মাদরাসা শিক্ষকরা। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ শামছুল আলম আমার দেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বিকাল চারটার দিকে শাহবাগে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আসেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!