Quick News

 

ওমেন্স চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ‘হ্যাটট্রিক’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ১০টি দল নিয়ে হয়েছে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আগের দুই আসরের পর ২০২২-২৫ চক্রের এই চ্যাম্পিয়নশিপ দিয়ে হ্যাটট্রিক ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ফরম্যাটটিতে অজি মেয়েরা সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় ওমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো সফর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত ২৪ জানুয়ারি শেষ হওয়া দুই দলের ওয়ানডে সিরিজ ছিল নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সিরিজ। যেখানে জিতলে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত নিগার সুলতানা জ্যোতির দল। তবে ক্যারিবীয়বিস্তারিত…


এক ফোনে ব্যবহার করা যাবে একাধিক হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে, যার ফলে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন ব্যবহাকারীরা। মূলত আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করতে চলেছে মেটা। অনেকেরই দুটি করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ বিভিন্ন কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না। দুটি অ্যাকাউন্টই একটি ফোন বা একটি অ্যাপে ব্যবহার করা যাবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণ আপডেট করলে ফিচারটি পাওয়া যাবে। তবে চিন্তা নেই, প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নিজস্ব চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে। দুটি অ্যাকাউন্টে খুব সহজে চালু করা যাবে, যেমনটাবিস্তারিত…


২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ

দেশের ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শারমিনা নাসরীনের সই করা চিঠিতে বলা হয়, ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। মন্ত্রণালয় বলছে, সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রমবিস্তারিত…


ঢাবি থেকে ৭ কলেজের অধিভুক্তি বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়েছে। আগামী ২৪-২৫ সেশন থেকে শিক্ষার্থীরা আর এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছেন না। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। এর আগে সাত কলেজের অধ্যক্ষদের সাথে উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বানবিস্তারিত…


আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

বছর দেড়েক আগে পুরস্কারে লাথি মারা মেরে সমালোচিত হয়েছিলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। আবারও তার ওপর আজীবন নিষেধাজ্ঞা নেমে এসেছে। তার অপরাধ সতীর্থ এক বডিবিল্ডারকে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। সে কারণে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন জাহিদ। সম্প্রতি বাংলাদেশ জিম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহিদ হাসানের আক্রমণের শিকার কুয়েতুল ইসলাম বলেন, গত বছর সেপ্টেম্বরে আমার একটি ব্যক্তিগত বিষয় ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেয় জাহিদ। ফেক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল করে দেয়ায় আমিবিস্তারিত…


শাহরুখ-সালমানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক

রাকেশ রোশনের পরিচালনায় ‘কারান অর্জুন’ সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমন খান। তবে শুটিংয়ের সময়ে এ তারকাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানেই শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। পরিচালক বলেন, ‘সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবুও মেনে নিতাম।’ তার কথায়, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক।বিস্তারিত…


নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। এবার তার চূড়ান্ত অনুমোদন দিলো মার্কিন সিনেট। সিনেটে ৫০-৫০ ভোটে বিষয়টি অমিমাংসিত হয়ে পড়লে সিনেটের সভাপতি হিসেবে নিজের ভোট দিয়ে এটি নিষ্পত্তি করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর তাসের। পরে পিট হেগসেথকে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের প্রধান হিসেবে অনুমোদন দেয়া হয়। মার্কিন সি-স্প্যান টিভি চ্যানেল ভোটটি সম্প্রচার করেছে। ৪৪ বছর বয়সী হেগসেথ ফক্স নিউজের সাকেব উপস্থাপক। পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প অনেকটা আকস্মিকভাবেবিস্তারিত…


হেদায়াত পেয়েও মানুষ পথভ্রষ্ট হয় যেভাবে

হেদায়াত আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই নেয়ামত পাওয়ার পরি হারিয়ে ফেলা বড়ই দুর্ভাগ্যজনক। প্রিয়নবী (স.) উম্মতের পথভ্রষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তা করতেন। মুমিন বান্দা তখনই পথভ্রষ্টতার দিকে চলে যায়, যখন সে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। মানুষের ঈমানকে কলুষিত করে দিতে পারে ঝগড়া-বিবাদ। হজরত আবু উমামাহ (সাদি বিন আজলান) (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, আমার পরে হেদায়াতপ্রাপ্ত লোক তখনই পথভ্রষ্ট হবে, যখন তারা ঝগড়া-বিবাদে লিপ্ত হবে। অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করেন ‘বরং এরা তো এক বিতর্ককারী সম্প্রদায়’ (সুরা যুখরুফ: ৫৮)। (ইবনে মাজাহ: ৪৮) বুঝা গেল- হেদায়াতপ্রাপ্ত লোকেরা তথা মুমিন বান্দাবিস্তারিত…


আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতের ৩ ক্রিকেটার

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দলের পর এবার বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে আইসিসি। একদিনের ক্রিকেটে আইসিসির সেরা একাদশের তালিকায় ভারতের কোনো ক্রিকেটারই জায়গা করে নিতে না পারলেও সাদা পোশাকের ১১ জনের তালিকায় আছেন দেশটির তিন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউই গত বছরের সেরা টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি। ২০২৪ সালে লাল বলের ক্রিকেটে যেসব ক্রিকেটার ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল ছিলেন তাদের নিয়ে গঠন করা হয়েছে বর্ষসেরা টেস্ট দল। এই দলের অধিনায়ক হিসেবে আছেন প্যাট কামিন্স। আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতের যে তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম তরুণ ওপেনার যশ্বসীবিস্তারিত…


অভিনয় ছেড়ে দিয়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন। তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’ এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!