Quick News
এক সপ্তাহের জন্য ব্যাংককে গণপরিবহন ভাড়া ফ্রি
আগামীকাল শনিবার থেকে এক সপ্তাহের জন্য বিনা ভাড়ায় বাস ও মেট্রোরেল পরিষেবা পাবেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দারা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শুক্রবার নিজ কার্যালয় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে দেশটির উপ প্রধানমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুয়াংকিত বলেন, ব্যাংককের গণপরিবহন পরিষেবায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে ইতোমধ্যে এ নির্দেশনা জানিয়ে চিঠি প্রদান করা হয়েছে এবং যথাযথ আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মূলত বাড়তে থাকা বায়ুদূষণ রোধ এবং জনগণকে ব্যক্তিগত পেট্রোলচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেছেন উপ প্রধানমন্ত্রী।বিস্তারিত…
যে ১১ বদভ্যাসের কারণে কবরে আজাব হয়
পরকালের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কেউ এই ঘাঁটি থেকে থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে।’ (তিরমিজি: ২৩০৮) মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগত বা আলমে বরজখ। ‘কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার ভিত্তিতে জাহান্নামের গর্ত কিংবা জান্নাতের টুকরোয় পরিণত হবে কবর।’ (তাবিয়াতুল হায়াত ফিল কবর; আল-ইসলাম সুওয়ালুন ওয়া জাওয়াব: ০৪-১১-২০১৮) কবর আজাবের কারণসমূহ: ১. পরনিন্দা ২. প্রস্রাব থেকে পবিত্র না হওয়া ৩.অন্যের দোষ খোঁজা ৪.বিস্তারিত…
ফের ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
আওয়ামী লীগ আমলের রেখে যাওয়া ডলার সংকট চলমান রয়েছে। এর মধ্যে আগের আমদানি করা পণ্যের অনেক বিল এখন পরিশোধ করতে হচ্ছে। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ দশমিক ২২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের নিচে অর্থাৎ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ ছিল ২১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। মোট রিজার্ভবিস্তারিত…
সম্পর্ক মেরামতে চীন যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব
চিরবৈরী প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য চলতি মাসে বেইজিং সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রসচিবের চীন সফরে যাওয়ার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৬-২৭ জানুয়ারি বেইজিং সফর করবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী। সফরে ২০২০ সালে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের সেনাসদস্যদের সংঘর্ষের পর স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হিমালয় অঞ্চল লাগোয়া সীমান্তে সামরিক উত্তেজনা কমানোর বিষয়ে অক্টোবরে একটি মাইলফলক চুক্তিতে পৌঁছায় নয়াদিল্লি এবং বেইজিং। এরপর রাশিয়ায়বিস্তারিত…
ইনস্টাগ্রামে ৩ মিনিটের রিলস পোস্ট করা যাবে
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন বিশ্বের জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। কন্টেন্ট ক্রিয়েটরদের আকৃষ্ট করতে নতুন ফিচার আনল প্রতিষ্ঠানটি। এখন থেকে আর ৯০ সেকেন্ড নয়। পুরো তিন মিনিট ধরে বানানো যাবে রিলস। ইনস্টাগ্রামে নতুন ফিচার- ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি একটি রিলে এই খবরটি শেয়ার করে বলেন, ‘আমরা ক্রিয়েটরদের কাছ থেকে শুনেছি যে ৯০ সেকেন্ড খুব কম সময়। তাই আমরা আশা করি এই সময়সীমা তিন মিনিট করলে আপনারা যে স্টোরিগুলো শেয়ার করতে চান তা করা আরও সহজ হবে, সাহায্য করবে।’ ব্যবহারকারীদের উৎসাহিত করে মোসেরি আরও বলেন,বিস্তারিত…
রোজ সকালে ১ চামচ আদার গুঁড়া খেলে শরীরে যা ঘটবে
রোজকার রান্নায় আদা একটি অতি পরিচিত উপাদান। অনেকেই আদা চা পান করেন। স্বাস্থ্যের জন্য এই মশলাটি অত্যন্ত উপকারি। আয়ুর্বেদেও আদার অনেক উপকারিতার কথা উল্লেখ রয়েছে। আদার পাশাপাশি এর গুড়াও স্বাস্থ্যের জন্য উপকারি। বিশেষজ্ঞদের মতে, তাজা আদার চেয়ে শুকনো আদা বেশি উপকারি। আদায় রয়েছে জিঞ্জেরল নামক একটি যৌগ যা রক্তে শর্করার মাত্রার ভারসাম্য বজায় রাখতে এবং মস্তিষ্কের পুষ্টি জোগাতে কাজ করে। প্রতিদিন সকালে এক চা চামচ শুকনো আদা বা শুকনো আদা গুঁড়ো খেলে কী ঘটবে শরীরে? চলুন জেনে নিই- পরিপাকতন্ত্রের উন্নতি আদায় আছে পাচক এনজাইম যা পরিপাকতন্ত্রের উন্নতিতে সাহায্য করে। এটিবিস্তারিত…
ফের বেড়েছে সোনার দাম
আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন বছরে এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা এসেছে। ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দামবিস্তারিত…
সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঝাউডাঙ্গা গ্রামের ষষ্টির মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেবিস্তারিত…
ছোট্ট যে আমল ভুলে যাওয়া মানে জান্নাতের পথ ভুলে যাওয়া
মুমিন বলতেই জান্নাতের আকাঙ্ক্ষী। ঈমান ও নেক আমলের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দেবেন। জান্নাত চিরস্থায়ী সুখ-শান্তির আবাস। যেখানে মৃত্যু নেই, রোগ-বালাই নেই। সবরকম নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো, ‘কেউ জানে না, তাদের জন্য তাদের চোখ শীতলকারী কী জিনিস লুকানো আছে।’ (সুরা সাজদাহ: ১৩; বুখারি: ৩২৪৪) একজন ঈমানদার শুধুমাত্র তারবিস্তারিত…
তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকায় অগ্নিকাণ্ডে গ্র্যান্ড কারতাল নামে একটি স্কি রিসোর্টের হোটেলে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।খবর রয়টার্সের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছেন এ তথ্য। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে, তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায় নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া সেই হোটেলটি বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই অবস্থিত। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলবিস্তারিত…
