সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঝাউডাঙ্গা গ্রামের ষষ্টির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এ সময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
  • সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
  • সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
  • সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ভোমরা চেকপোস্টে বিজিবির অভিযানে ২১৬ ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২
  • সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
  • ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন
  • Copy link
    URL has been copied successfully!