Quick News

 

যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার দোয়া

নিজেকে স্বাভাবিক রেখে যেকোনো পরিস্থিতি যথাযথভাবে সামাল দেওয়া অনেক বড় একটি গুণ। এই গুণের অভাবে মানুষ সফল হতে পারে না, ভুল করে বেশি এবং অনেক সময় পরিস্থিতি আরও জটিল করে তোলে। আল্লাহ তাআলা এ গুণটি অর্জনের জন্য সবর করতে বলেছেন, পাশাপাশি ছোট্ট একটি দোয়াও শিখিয়েছেন। দোয়াটি হলো- رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ উচ্চারণ: ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমিন।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদের সবর (ধৈর্য) দান করুন এবং আপনার আনুগত থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নিন। (সুরা আরাফ: ১২৬) এই দোয়াটি করেছিলেন ফেরাউনের যাদুকরেরা। মুসা (আ.)-এরবিস্তারিত…


ওজন কমাচ্ছেন শাবনূর, ফিরলেই ‘রঙ্গনা’র শুটিং

সম্প্রতি গুঞ্জন চলছে— ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমাটি অসম্পূর্ণ-ই থেকে যাচ্ছে। নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে কথা-কাজে মিল না হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন এ সুপারস্টার। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন ‘রঙ্গনা’র পরিচালক। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘পুরোটাই গুজব। আমাকেও কয়েকজন জানিয়েছেন বিষয়টি। এই গুজব যারা ছড়াচ্ছেন তারা কেন এটা করছেন, নাকি তাদের কেউ করাচ্ছেন— আমি নিশ্চিত নই। শুরুতে অনেকেই ছবিটি নিয়ে নেতিবাচক কথাবার্তা ছড়িয়েছিলেন। যেহেতু তারা জানেন, শিগগিরই ছবিটির কাজ শুরু হবে সেজন্যই হয়তো ফের গুজব ছড়াচ্ছেন।’ এদিকে অনেক দিন হলো বন্ধ আছে ‘রঙ্গনা’র শুটিং। শাবনূরও অস্ট্রেলিয়ায়। ২০২৪-এরবিস্তারিত…


তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন। দেশটির বোলু পর্বতের চূড়ায় কার্তালকায়া স্কি রিসোর্টের হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ বলেছে, রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলের ১২ তলায় মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়,বিস্তারিত…


এই কম দামের ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা সাশ্রয়ী দামের নতুন ফোন আনল। যার মডেল মটোরোলা জি৮৫ ৫জি। এই ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ১২ জিবি র‌্যামে ডিভাইসটি কেনা যাবে। স্টোরেজ মিলবে ২৫৬ জিবি। নতুন মটোরোলা ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস থ্রিডি কার্ভড পিওএলইডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ সমর্থন করে। এই ডিসপ্লেতে গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং ক্ষতি থেকে রক্ষা করবে। ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৩ প্রসেসর। হাই-এন্ড পারফরম্যান্সের জন্য তাই যথেষ্ট শক্তিশালী মডেলটি। ফটোগ্রাফি পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্য ফোনটি খুবই উপযোগী।বিস্তারিত…


মনির খানের বাবা মারা গেছেন

জনপ্রিয় গায়ক মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন। ঝিনাইদহের নিজ বাড়িতে আজ (২১ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল আনুমানিক ৯৯ বছর। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সুরকার মিল্টন খন্দকার। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, কণ্ঠশিল্পী মনির খানের পিতা পরলোকগমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের জনপ্রিয় গায়কদের একজন মনির খান। সংগীতাঙ্গনে তার দাপুটে বিচরণ কয়েক্ দশক ধরে। অ্যালবাম দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। পরে অসংখ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। এরমধ্যে ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’উল্লেখযোগ্য। সংগীতের জন্য শুধু শ্রোতাদের ভালোবাসা-ই নয়, পেয়েছেনবিস্তারিত…


ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি, এমনকি মাদরাসাগুলোতেও তাদের স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। ছাত্রসমাজ থেকে দূরে রাখতে ছাত্রশিবিরের নামে নানা রকম মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল শিবিরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, শিবিরের নাম-নিশানা মুছে ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্রশিবির এখনবিস্তারিত…


চিনি ছাড়ার সহজ ৫ উপায়

উন্নত স্বাস্থ্যের জন্য আপনি যেসব সেরা পদক্ষেপ নিতে পারেন তার মধ্যে একটি হলো চিনির ব্যবহার কমানো। খাদ্যতালিকায় অতিরিক্ত চিনির ব্যবহার খিটখিটে মেজাজ এবং স্থূলতা থেকে শুরু করে টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগ পর্যন্ত নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এই রোগগুলোর ঝুঁকি আরও বেড়ে যায় যদি তা আপনার জেনেটিক্সের সঙ্গে সম্পর্কিত হয়। তাই, যদি আপনি চিনির ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং বুঝতে না পারেন যে কীভাবে তা করবেন, তাহলে জেনে নিন- ১. কোন খাবারে চিনি লুকিয়ে আছে তা জানুন চিনি কেবল ক্যান্ডি এবং মিষ্টান্নেই নয়; এটি রুটি, সস, সিরিয়ালবিস্তারিত…


কাজের লোককে দিনে কতবার ক্ষমা করতে বলেছেন নবীজি

কাজের লোক আমাদের জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। কারণ কাজের লোক রাখতেই হয় নিজের অক্ষমতার কারণে। অর্থাৎ যে কাজ নিজে করার শক্তি বা সময়-সুযোগ নেই, সেই কাজটি করে দেয়ার জন্যই কাজের লোক রাখতে হয়। আর তারা কিছু উপার্জনের জন্য আরাম-আয়েশ কোরবানি দিয়ে কাজটি করে দেন। ইসলামি আদর্শমতে, কাজের লোককে শুধু টাকার গোলাম মনে করা যাবে না। তারা সদ্ব্যবহার পাওয়ারও হকদার। প্রয়োজনে তাদেরকে সহযোগিতাও করতে বলেছেন নবীজি। কাজের লোক দূরে থাক, টাকায় কেনা গোলাম-বাদির ব্যাপারে রাসুল (স.) কী বলেছেন শুনুন- ‘…আল্লাাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। তোমাদের কারো অধীনে যদি কেউ থাকে তাহলেবিস্তারিত…


মোটরের তার ছিঁড়ে স্কুল ছাত্রের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে তৌহিদুল ইসলাম আরিফ (১৬) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম আরিফ (১৬) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা নুর মোহাম্মদ জানান, বাড়ির কাজ করতে পুকুরে মোটর দিয়ে পানি উঠানোর সময় হঠাৎ মোটরের বিদ্যুতের তার ছিঁড়ে আরিফের হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে মাটি থেকে গুরুতর আহত অবস্থায় তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেবিস্তারিত…


ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

নানান প্রতিবন্ধকতার মধ্যেও প্রতিবেশী দুই দেশ ইরান ও আফগানিস্তান নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে চলছে। দেশ দুটি ২০২৪ সালে বাণিজ্য ও বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ এক বছরের আগের তুলনায় প্রায় ৮৪ শতাংশ বেড়েছে। আফগানিস্তানে ইরানের বাণিজ্যিক অ্যাটাচি হোসেইন রুস্তাই এই তথ্য জানিয়েছেন। গত দুই বছরে তেহরান ও কাবুলের মধ্যে বাণিজ্য সম্পর্কের চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা তুলে ধরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ এক বছরের আগের তুলনায় প্রায় ৮৪ শতাংশ বেড়েছে। রুস্তাই আরও জানান, ২০২৪ সালে ইরান থেকে আফগানিস্তানের আমদানি ৩ দশমিক ১৪৩ বিলিয়নবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!