Quick News
এআই দিয়ে তৈরি নকল ছবি শনাক্ত করবে গুগল
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার এআই ব্যবহার করে তৈরি করা নকল ছবি শনাক্ত করতে বিশেষ টুল চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগ ভুয়া তথ্য ও ছবি ছড়িয়ে প্রতারণার বিরুদ্ধে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে কিছু অপরাধী এআই প্রযুক্তি ব্যবহার করে নকল ছবি তৈরি করছে। এ ধরনের ছবি ব্যবহার করে মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। আর্থিক প্রতারণার পাশাপাশি সামাজিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে অনেককেই। এ সমস্যা সমাধানে গুগলের সহযোগিতা নিচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সনে গুগলের রিভার্স ইমেজ সার্চবিস্তারিত…
ঢাকা চলচ্চিত্র উৎসবের সেরা ছবি মেহজাবীনের ‘প্রিয় মালতী’
একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নিল মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি। সামাজিক মাধ্যমে খবরটি জনপ্রিয় এ অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। নিজের ফেসবুকে পুরস্কারপ্রাপ্তির ছবি ভাগ করে নিয়েছেন মেহজাবীন। সেইসঙ্গে উচ্ছ্বসিত এ তারকা লিখেছেন, ‘‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।’’ এ সময় মেহজাবীন নিজের ছবির সকল শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। সুখবরটি নাড়া দিয়েছে মেহজাবীনের অনুসারীদেরও। মন্তব্যের ঘরে তারা জানিয়েছেন অভিনন্দন। এদিকে সিনেমা হলেও বেশ দর্শক টেনেছে ছবিটি। গত ২০ ডিসেম্বর মুক্তিবিস্তারিত…
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ১টায় ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, চারদিনের সফরকালে প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও শাসকবিস্তারিত…
রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি ইরানের
রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান। মস্কোতে শুক্রবার (১৭ জানুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ চুক্তি স্বাক্ষর করেন। খবর তাস ও আলজাজিরার। হেলিকপ্টার দুর্ঘটনায় গত বছর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর চলতি মাসের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধজাহাজবিস্তারিত…
স্মৃতিশক্তি বাড়াতে চান? এই ৫ অভ্যাস মেনে চলুন
আমাদের স্মৃতিশক্তি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয়জনের জন্মদিন মনে রাখা থেকে শুরু করে কাজে মনোযোগী থাকা পর্যন্ত অনেককিছুই রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে ছোট ছোট কিছু অভ্যাস আমাদের মস্তিষ্কের তথ্য সংরক্ষণ এবং স্মরণ করার ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করতে পারে? এই ছোট ছোট পরিবর্তনগুলোর জন্য খুব বেশি প্রচেষ্টার প্রয়োজন হয় না। চলুন জেনে নেওয়া যাক কোন অভ্যাসগুলো স্মৃতিশক্তি উন্নত করবে- ১. সকালে প্রথমেই পানি পান করুন এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করার অভ্যাস মস্তিষ্কের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। সাত-আট ঘণ্টা ঘুমের পর আমাদের শরীর পানিশূন্য হয়েবিস্তারিত…
‘দেনা পাওনা’ নাটক দিয়ে মনোযোগ কেড়েছেন রাজু
চরিত্র জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেতা এমএনইউ রাজুর। এর আগে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। এবারও একই চিত্র। সম্প্রতি প্রচারিত ‘দেনা পাওনা নামের একটি ধারাবাহিকে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। নাটকটিতে হোসেন চরিত্রে অভিনয় করছেন রাজু। এরইমধ্যে চরিত্রটি লুফে নিয়েছেন দর্শক। তিনি বলেন, ‘‘দেনা পাওনা’র জন্য বেশ সাড়া পাচ্ছি। অন্য কাজের ক্ষেত্রেও পাই। কিন্তু চরিত্রের নাম ধরে যখন মানুষ রাস্তাঘাটে ডাকে তখন বুঝতে পারি সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ভিউ দেখে ফিডব্যাক বোঝা যায় না। অনেক মানহীন জিনিসেরও তো ভিউ হয়। যখন কোনো চরিত্রের নাম ধরে রাস্তায় ডাকে যেমন ধরুন, আমিবিস্তারিত…
ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা
ইরানে গুলি করে সুপ্রিমকোর্টের দুই বিচারককে হত্যা করা হয়েছে। তারা দুজনই জ্যেষ্ঠ বিচারক ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এ ঘটনা ঘটে। বিবিসি পার্সিয়ান জানিয়েছে, নিহত দুই বিচারক হলেন মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি। তাদের হত্যার বিষয়টি দেশটিতে বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা দুজন আদালতের দুটি আলাদা বিভাগের দায়িত্বে ছিলেন। সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলায় তিন বিচারককে টার্গেট করা হয়েছিল। এরমধ্যে দুজন নিহত হলেও, অপর একজন বেঁচে গেছেন। তবে হামলাকারী হামলার পরপরই আত্মহত্যা করে। এ মুহূর্তে তার পরিচয় এবং হামলার কারণবিস্তারিত…
মেসিকে ঈর্ষা করতেন এমবাপে, জানালেন নেইমার
পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। ফরাসি জায়ান্টদের আক্রমণভাগ আরও শাণিত হয় লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ায়। তবে যা ভাবা হয়েছিল তা নয়, আক্রমণে মেসি-নেইমার-এমবাপে থাকার পরও ইউরোপিয়ান মঞ্চে সফলতার দেখা পায়নি পিএসজি। এদিকে সময়ের পরিক্রমায় মেসি, নেইমার, এমবাপেদের কেউই আর পিএসজিতে নেই। মেসি পাড়ি জমিয়েছেন ইন্টার মিয়ামিতে, নেইমার নাম লিখিয়েছেন আল হিলালে, আর পিএসজির প্রাণভোমরা এমবাপেও এখন আছেন রিয়াল মাদ্রিদে। এদিকে ক্লাব ছাড়ার এতদিন পর এসে নেইমার জানিয়েছেন, মেসি পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই এমবাপের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হতে থাকে। বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওরবিস্তারিত…
সিম ছাড়াই কথা বলার সুবিধার এই ফোনের দাম কমাল অপো
বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা। অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরিবিস্তারিত…
আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে
ছুরিকাঘাতের পর তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় বলিউড তারকা সাইফ আলী খানকে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর নেওয়া হয় আইসিইউতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীতীন দাঙ্গে বলেছেন, “শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সাইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বের করা হয়েছে। ছুরিবিস্তারিত…
