ইরানে দুই বিচারককে গুলি করে হত্যা

ইরানে গুলি করে সুপ্রিমকোর্টের দুই বিচারককে হত্যা করা হয়েছে। তারা দুজনই জ্যেষ্ঠ বিচারক ছিলেন। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের কাছে এ ঘটনা ঘটে।

বিবিসি পার্সিয়ান জানিয়েছে, নিহত দুই বিচারক হলেন মোহাম্মদ মোগিসেহ এবং আলী রাজিনি। তাদের হত্যার বিষয়টি দেশটিতে বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা দুজন আদালতের দুটি আলাদা বিভাগের দায়িত্বে ছিলেন।

সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হামলায় তিন বিচারককে টার্গেট করা হয়েছিল। এরমধ্যে দুজন নিহত হলেও, অপর একজন বেঁচে গেছেন। তবে হামলাকারী হামলার পরপরই আত্মহত্যা করে। এ মুহূর্তে তার পরিচয় এবং হামলার কারণ জানার চেষ্টা চলছে।

বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, হামলার ঘটনা ঘটেছে তেহরানের আর্ক স্কয়ারে। এ ঘটনার পর বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের কাছে কীভাবে হামলাকারী পৌঁছাল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, “হত্যার ঘটনা ঘটিয়েছে এক সশস্ত্র হামলাকারী। আদালতের বাইরে বিচারকদের হত্যার পর সে নিজেকে হত্যা করে। এ দুই বিচারক জাতীয় নিরাপত্তা অপরাধ, সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। তারা দুজন ছিলেন অভিজ্ঞ এবং সাহসী।” বিবৃতিতে বিচার বিভাগ আরও বলেছে, “প্রাথমিক তদন্তে জানা গেছে সুপ্রিম কোর্টে হামলাকারীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এছাড়া আদালতে ভিজিটর হিসেবেও যায়নি।” সূত্র: বিবিসি পার্সিয়ান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
  • খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
  • পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
  • ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
  • সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
  • আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান
  • Copy link
    URL has been copied successfully!