Quick News

 

জুনে জাফর-২ ও পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

আমেরিকাসহ পশ্চিমা নিত্যনতুন নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেই ইরান ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময়ে দুটি নতুন উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে যাচ্ছে। উৎক্ষেপণের জন্য নির্ধারিত দুটি উপগ্রহের নাম ‘জাফর-২’ এবং ‘পায়া’। এ ব্যাপারে ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে সাংবাদিকদের বলেছেন, জানুয়ারিতে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে। তিনি জানান, ইরান ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ১০ দিনের ফজর অনুষ্ঠান উদযাপনকালে কিছু প্রকল্প উন্মোচন করবে। এর আগে তিনি বলেছিলেন, পার্স-৩ উপগ্রহটি বর্তমানে নির্মাণ পর্যায়ে রয়েছে এবং এর চিত্রের নির্ভুলতা প্রায় দুই মিটার। এছাড়াও, ‘নাহিদ ১’ এবং ‘নাহিদ ২’বিস্তারিত…


নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আপিল আবেদন করেছে, তার দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরবর্তী শুনানির এ দিন ধার্য করেন। আদালতে এদিন জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। গত ৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার আপিল সংক্রান্ত এ শুনানি শুরু হয়। গত ২২ অক্টোবর জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতেবিস্তারিত…


গাজায় যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো সময়

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতারের কাছ থেকে যে কোনো সময় যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যেসব মতানৈক্য ছিল সেগুলোতে সবপক্ষ একমতে পৌঁছেছে। এখন চূড়ান্ত ঘোষণার বিস্তারিত প্রস্তুত করা হচ্ছে। সংবাদমাধ্যমটি আরও বলেছে, কাতারের পক্ষ থেকে খুব দ্রুতই এ ব্যাপারে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। বিবিসি আরও জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের আলোচকরা একই ভবনে অবস্থান করছেন। তাদের মধ্যে পরোক্ষ আলোচনা হচ্ছে। যার অর্থ যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে হবে। ইসরায়েলিবিস্তারিত…


১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খালাস

আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ৬ নভেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্রবিস্তারিত…


ফটোগ্রাফি ফোন আনল মটোরোলা

নতুন ফটোগ্রাফি ফোন আনল চীনের মটোরোলা। যার মডেল মটো জি৮৫। এটি একটি ৫জি স্মার্টফোন। এই ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যান্ডসেটটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে কেনা যাবে। মটোরোলা জি ৮৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড ওওলিড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং ক্ষতি থেকে রক্ষা করবে। ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৩ প্রসেসর। হাই-এন্ড পারফরম্যান্সের জন্য তাই যথেষ্ট শক্তিশালী মডেলটি। ফটোগ্রাফি পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্যবিস্তারিত…


বদলে যাচ্ছে ইউজিসির নাম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংস্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা বলেন, ইউজিসির নামই বদলে দেওয়া হবে। ইউজিসি হবে উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন। শুধু টাকাপয়সা মঞ্জুরি নয়, উচ্চশিক্ষায় তারা অনেক দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নিয়ন্ত্রণ আরও বাড়বে। এখন আইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর খবরদারির জন্য আইনি ক্ষমতা কম। উচ্চতর গবেষণার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে। সোমবার (১৩ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, এডুকেশন রিপোর্টার্সবিস্তারিত…


আইপিএল শুরুর সময় জানাল বিসিসিআই

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষে ভারতের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএলে। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর সময় আজ জানিয়েছেন বিসিসিআই এর সহ-সভাপতি রাজীব শুক্লা। আগামী মার্চের ২১ তারিখ থেকে আইপিএল শুরু হবে বলে জানিয়েছেন রাজীব শুক্লা। তবে আইপিএল শুরুর সময় জানালেও এর সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাওনি তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আসন্ন আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে, ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনো ঘোষণা করেনি বিসিসিআই। জানুয়ারির ১৯ তারিখে ভারতেরবিস্তারিত…


আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ায় নরওয়েজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন, নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোকবিস্তারিত…


সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল

আগামী ১৪ জানুয়ারি থেকে আরো ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ীবিস্তারিত…


সালমানের সঙ্গে বলিউড যাত্রা প্রসঙ্গে মুখ খুললেন যীশু কন্যা

ভাইজান সালমান খানের হাত ধরে বলিউডে অভিনয় শুরু করতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত- এমন খবর ছড়িয়ে পড়েছে টালিউডজুড়ে। তবে এই জল্পনা সত্যি হলে সারার ক্যারিয়ারে শুরুতেই বড় একটা অর্জন তা বলা বাহুল্য। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং এই স্টারকিড। বাংলা ছাড়াও হিন্দি, দক্ষিণীসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিজে কাজ করেছেন যীশু সেনগুপ্ত। বলিউডের অনেক তারকাদের সঙ্গে পর্দাও ভাগ করে নিয়েছেন তিনি। এমন আবহেই এই অভিনেতার কন্যা সারা সেনগুপ্তকে নিয়ে জোর জল্পনা। তবে মডেল হিসেবে আগে থেকেই জনপ্রিয়তা রয়েছে তার। এছাড়াও কাজ করেছেন বড় পর্দায়। ‘উমা’ ছবিতে অভিনয়বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!