Quick News
পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায় জেনে নিন
পিরিয়ডের সময় ব্যথা সহ্য করতে হয় অনেক নারীকেই। এটি সহজ কিছু নয়। এই ব্যথার তীব্রতা কেবল ভুক্তভোগীই জানেন। অনেকেই এই ব্যথা থেকে বাঁচতে পেইন কিলার বেছে নেন। কিন্তু দীর্ঘ মেয়াদে পেইন কিলার খেলে তার ক্ষতিকর অনেক প্রভাব পড়ে শরীরে। বিশেষ করে কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই সবচেয়ে ভালো হয় ব্যথা থেকে বাঁচতে ঘরোয়া উপায় বেছে নেওয়া। চলুন জেনে নেওয়া যাক পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়- ১. হিটিং প্যাড হিটিং প্যাডের মতো বাহ্যিক প্রতিকারও অত্যন্ত কার্যকর। তলপেটে তাপ প্রয়োগ করলে তা জরায়ুর পেশী শিথিল করতে সাহায্য করে ও ক্র্যাম্পের তীব্রতা হ্রাসবিস্তারিত…
সিলেটে আজহারীর মাহফিল শেষে ২৫ জিডি, ২ মামলা
সিলেট নগরের এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখবিস্তারিত…
শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ ২৯ শিক্ষার্থী বহিষ্কার
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার দায়ে ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তারা প্রায় সবাই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলাবোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে ২৩৪.০৪ তম সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্তে ২৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে যাচাইপূর্বকবিস্তারিত…
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এ উল্লেখিত ইন্টারনেট ও টেলিফোন সেবায় বৃদ্ধিকৃত মূল্য সংযোজন কর হ্রাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবর লিখিত এক চিঠিতে বেসিস জানায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ অনুচ্ছেদ ৩(গ)-তে উল্লেখিত সেবা কোড এস০১২.১০ ও এস০১২.১৪ এর মূসকের (ভ্যাট) হার বৃদ্ধি করে যথাক্রমে টেলিফোন সেবায় ২৩ শতাংশ এবং ইন্টারনেট সেবায় ১০ শতাংশে উন্নিত করা হয়েছে। ইন্টারনেট ও টেলিফোন সেবার ভ্যাটবিস্তারিত…
জানুয়ারির ১১ দিনে এলো ৮৮৩৯ কোটি টাকার রেমিট্যান্স
দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে বৈধপথে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার। রোববার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিনবিস্তারিত…
অ্যান্ড্রয়েডের বিপদ এড়াবেন যেভাবে
অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা জারি করেছে গুগল। সম্প্রতি জানুয়ারি ২০২৫-এর অ্যানড্রয়েড সিকিউরিটি বুলেটিনে জানানো হয়েছে, অ্যানড্রয়েড ১২ থেকে ১৫ পর্যন্ত ভার্সন ব্যবহার করা ডিভাইসগুলোতে একাধিক গুরুতর নিরাপত্তাজনিত ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলো হ্যাকারদের জন্য সাইবার আক্রমণের সুযোগ তৈরি করছে। তাই, গুগল সকল অ্যানড্রয়েড ব্যবহারকারীকে তাদের ডিভাইস অবিলম্বে আপডেট করার পরামর্শ দিয়েছে। অ্যানড্রয়েডে গুরুতর নিরাপত্তা ত্রুটিগুলো সম্পর্কে জানুন ৬ জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত সিকিউরিটি আপডেট অনুযায়ী, অ্যানড্রয়েড সিস্টেমে পাঁচটি বড় সুরক্ষাজনিত ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই ত্রুটিগুলোর লেবেল করা হয়েছে: CVE-2024-43096 CVE-2024-43770 CVE-2024-43771 CVE-2024-49747 CVE-2024-49748 এই ত্রুটিগুলোর মধ্যে রয়েছে রিমোটবিস্তারিত…
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্মীদের উদ্দেশে শনিবার সংস্থাটির প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গত ১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিজ পরিচালনা করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের ওপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়ে দিয়েছে, দীর্ঘমেয়াদী ও বড় ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসলামিবিস্তারিত…
শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক এস.এম আব্দুল্লাহ
নিউজ ডেস্ক :: বাম পায়ের হাটুতে লিগামেন্ট ইনজুরির কারনে গত ৩১শে ডিসেম্বর’২০২৪ ইং তারিখে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) -এ ভর্তি হয়ে অপারেশন হন সাংবাদিক এস.এম আব্দুল্লাহ। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পায়ের অসুস্থতা নিয়ে বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ ও ঝাউডাঙ্গা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। তার এস.এম কম্পিউটার সেন্টার নামে ঝাউডাঙ্গা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এছাড়াও তিনি জনতার বার্তা ডটকমের সম্পাদক, সাতক্ষীরা নিউজের প্রকাশক, নিউজ জোন বিডি, কুইক নিউজ ও সাপ্তাহিক মেহনতি কণ্ঠ (ই-পেপার)বিস্তারিত…
মাগরিবের পরে খোদাভীরুদের আমল
মাগরিব নামাজের পর খোদাভীরুদের একটি বিশেষ আমল রয়েছে। সেটি হলো সালাতুল আওয়াবিন বা আওয়াবিন নামাজ। আওয়াবিন শব্দটি ফার্সি। এটি ‘আওয়াব’ শব্দ থেকে নির্গত। আভিধানিক অর্থ হলো খোদাভীরু। এই অর্থ বিবেচনায় মাগরিবের ফরজ-সুন্নতের পরের এই নামাজ খোদাভীরুদের নামাজ হিসেবেও পরিচিত। আসলেই এই নফল আমলটি মুত্তাকি তথা আল্লাহভীরুরারই বেশি আদায় করে থাকেন। সলফে সালেহিনের জীবনীতে দেখা যায়, তারা আওয়াবিন নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করতেন। বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই- কোনো কোনো সাহাবি তাবেয়িদেরকেও এ সালাত আদায়ের জন্য উৎসাহ দিতেন। (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২/১৪-১৬) সালাতুল আওয়াবিনের ফজিলত বিস্ময়কর। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন,বিস্তারিত…
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রি করছে এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে সিটি ব্যাংক। শনিবার (১১ জানুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে। ব্যাংকটি জানায়, গত কদিন ধরে কিছু মিডিয়াতে একটি অপপ্রচার চলছে যে, সিটি ব্যাংকের গ্রাহকদের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। একটি অতি সামান্য প্রযুক্তি ত্রুটিজনিত ঘটনাকে কেন্দ্র করে (যে ঘটনায় ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি বা গ্রাহকদের আর্থিক কোনোরকম লোকসানের বিষয়ই ছিল না) দেশের একটি সেরা ব্যাংক নিয়ে এই অপপ্রচার কোনোভাবে কাম্য নয়। ঘটনাটি নিয়ে যেন সব গুজব বা ষড়যন্ত্র বন্ধ হয়, সে লক্ষ্যে আমরা এইবিস্তারিত…
