Quick News
নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেললেন। এখনো নিয়মিত খেলে চলেছেন। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করে গেছেন প্রায় সময়। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। সেই সাকিবের ক্যারিয়ারের গোধূলি লগ্নে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে দেওয়া পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাও উত্তরাতে পারেননি। তাতে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সেই সঙ্গে এক বছরের নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে তাকে। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন নাবিস্তারিত…
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার পাঁচ দিন আগে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণটি দেবেন। এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট ও হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট। প্রসঙ্গত, গত ৫ নভেম্বরবিস্তারিত…
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু আজ
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগানে আজ শুরু হচ্ছে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার (১১ জানুয়ারি) বিকেল চারটায় এই উৎসব উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ বছর দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা সিনেমা ‘মুন ম্যান’। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রেরবিস্তারিত…
গুগল সার্চে যুক্ত হচ্ছে পডকাস্ট, যে সুবিধা পাবেন
এবার ব্যবহারকারীদের সুবিধার্থে আরও একটি পরিবর্তন নিয়ে আসতে চলেছে গুগল। এখন ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সহজে জানার সুযোগ দিতে পডকাস্ট–সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি। ‘‘ডেইলি লিসেন’’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এ পডকাস্ট সুবিধা ব্যবহারকারীদের পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য অডিও আকারে শোনাবে। ফলে এর মাধ্যমে এখন থেকে আর গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ এক প্রতিবেদনে বলে, ডেইলি লিসেন নামের সুবিধাটি নির্দিষ্ট ব্যক্তির গুগল সার্চ ইতিহাস ও গুগল ডিসকভার ব্যবহারের কার্যক্রম পর্যালোচনা করে পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্যেরবিস্তারিত…
পাকিস্তানের ‘হল অব ফেমে’ ৪ তারকা ক্রিকেটার
ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে বানানো হয় ‘হল অব ফেম’। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০০৯ সাল থেকে প্রায় প্রতিবছরই তাদের এই তালিকা হালনাগাদ করে আসছে। ২০২১ সালে নিজেদের ক্রিকেটারদের নিয়ে ‘হল অব ফেম’ প্রকাশ করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। নতুন করে তারা তালিকায় সাবেক চার ক্রিকেটারকে যুক্ত করেছে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে ‘হল অব ফেম’–এ নতুন হালনাগাদকৃত চারজনের নাম প্রকাশ করেছে পিসিবি। তারা হলেন– ইনজামাম-উল-হক, মিসবাহ-উল-হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। এর আগে থেকে পিসিবির মর্যাদাপূর্ণ ‘হল অব ফেম’–এ আছেন ১০ ক্রিকেটার। ১১ সদস্যের (সাবেকবিস্তারিত…
বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ছবির কাজ
আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। কিন্তু ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ। গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শ্যুটিং। তারপর কিছু অংশের শ্যুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে। এরপর আসে আরেক বাধা! পাঁজরে চোট পান সালমান খান।বিস্তারিত…
পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান পোকো নতুন দুই ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। এগুলোর মডেল পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রো। এক্স সিরিজের এই ফোন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে বাজারে আসার ঘোষণা এলো। মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন পোকো এক্স এক্স৭ সিরিজ একটি পারফরম্যান্স-সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আগেই এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ধারাবাহিক ভাবে পোস্ট করে পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রোর বিষয়ে জানিয়েছিল সংস্থা। উভয় ডিভাইসেই থাকবে কালো এবং হলুদ ডুয়াল টোনবিস্তারিত…
আগামী নির্বাচন হবে দিনের আলোতে : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আগামীতে এ দেশে দিনের আলোয় নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে ভোট দিবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান আমারা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। দয়া করে কোনো চোর বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।’ গতকাল শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে চুরি করে। টাকা ছাড়া এদেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায়বিস্তারিত…
জাহাজে ৭ খুন: নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া। তিনি বলেন, সাত খুনের ঘটনায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর কারণ পরে জানানো হবে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট। আজ শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখ টনেরও বেশি পণ্য। এর মধ্যেবিস্তারিত…
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারেরবিস্তারিত…
