আইপিএল শুরুর সময় জানাল বিসিসিআই
আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষে ভারতের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন আইপিএলে। বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর সময় আজ জানিয়েছেন বিসিসিআই এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
আগামী মার্চের ২১ তারিখ থেকে আইপিএল শুরু হবে বলে জানিয়েছেন রাজীব শুক্লা। তবে আইপিএল শুরুর সময় জানালেও এর সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাওনি তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আসন্ন আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে, ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখনো ঘোষণা করেনি বিসিসিআই। জানুয়ারির ১৯ তারিখে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনে।
সম্পর্কিত সংবাদ
ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
ম্যানচেস্টার সিটি থেকে এক বছরের জন্য ধারে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ২৭ বছরবিস্তারিত…
সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ফুটবল বিশ্বের শীর্ষ চার পরাশক্তি এবংবিস্তারিত…
