ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

নানান প্রতিবন্ধকতার মধ্যেও প্রতিবেশী দুই দেশ ইরান ও আফগানিস্তান নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে চলছে। দেশ দুটি ২০২৪ সালে বাণিজ্য ও বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ এক বছরের আগের তুলনায় প্রায় ৮৪ শতাংশ বেড়েছে। আফগানিস্তানে ইরানের বাণিজ্যিক অ্যাটাচি হোসেইন রুস্তাই এই তথ্য জানিয়েছেন।

গত দুই বছরে তেহরান ও কাবুলের মধ্যে বাণিজ্য সম্পর্কের চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা তুলে ধরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ এক বছরের আগের তুলনায় প্রায় ৮৪ শতাংশ বেড়েছে।

রুস্তাই আরও জানান, ২০২৪ সালে ইরান থেকে আফগানিস্তানের আমদানি ৩ দশমিক ১৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আগের বছর ২০২৩ সালে দেশটিতে আমদানি হয় ১ দশমিক ৭১৪ বিলিয়ন মার্কিন ডলারের। ২০২৪ সালে আফগানিস্তানে ইরানের তেল-বহির্ভূত রপ্তানি প্রায় ৮৩ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • ১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা
  • Copy link
    URL has been copied successfully!