Quick News

 

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এইবিস্তারিত…


দিল্লি থেকে আঁকা হচ্ছে ছক, আরেকটি এক-এগারোর পাঁয়তারা: নাহিদ ইসলাম

দেশের বর্তমান অস্থিরতার পেছনে আরেকটি এক-এগারোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। দিল্লি থেকে এর ছক আঁকা হচ্ছে অভিযোগ করে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। নাহিদ ইসলাম লিখেন- ‘বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধবিস্তারিত…


ভারত আগুন নিয়ে খেলছে : পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা ‘বোকামি’ হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য ‘পারস্পরিক ধ্বংস’ ডেকে আনতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী প্রতিবেশী দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটা (পারমাণবিক যুদ্ধ) একটা অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বিবিসিসহ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘পাকিস্তান শান্তি চায়। কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা যুদ্ধেরবিস্তারিত…


সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে এ তালিকা প্রকাশ করে আইএসপিআর। আইএসপিআর জানায়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে, সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতারবিস্তারিত…


ব্রাজিল তারকার রিয়াল ছাড়ার গুঞ্জনে নতুন হাওয়া

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে এসে নিজেকে মেলে ধরেন রদ্রিগো গোয়েস। কিন্তু চলতি মৌসুমের শুরুতে কিলিয়ান এমবাপের আগমনের পর তিনি ক্রমাগত স্পটলাইট থেকে দূরে সরে গিয়েছেন। এমবাপে, ভিনিসিয়ুস এবং জ্যুড বেলিংহামের পরই রদ্রিগোকে স্থান পেতে হচ্ছে বলে মনে করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও নতুন মৌসুমের আগে তার রিয়াল ছাড়ার খবর প্রকাশ করেছে। এবার নতুন হাওয়া লেগেছে সেই গুঞ্জনে। স্প্যানিশ সাংবাদিক অ্যান্তন মিয়েনা ‘কাদেনা সার’কে জানিয়েছেন, আসন্ন দলবদলের বাজারে ভারসাম্য আনতে বড় কাউকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের আগে তারা স্কোয়াডে নতুন করে শক্তি বাড়ানোয় মরিয়া। জাবি আলোনসোকে ইতোমধ্যেবিস্তারিত…


যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি :: যশোরের কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সর্দার বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে একটি সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রাবিস্তারিত…


ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলেছে মোহাম্মদ ওয়াসিমের দল। আইসিসির সহযোগী এই সদস্যের কাছে সিরিজ হারে বেশ হতাশ ছিলেন গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শকরা। সেই হতাশা থেকেই ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় দর্শকদের। গতকাল শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। এমন হারের পরবিস্তারিত…


বাপ্পা মজুমদারের বাসায় আগুন

জনপ্রিয় গায়ক-সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন সংগীতশিল্পী নিজেই। বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ, ধন্যবাদ।’ তিনি যোগ করেন, ‘তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনও ভাবতে কষ্ট হচ্ছে।’ এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। শাহানের সহযোগিতায় স্ত্রী ও দুইবিস্তারিত…


অভিনেত্রী শাওনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সৎ মা নিশি ইসলামের করা মামলায় বৃহস্পতিবার ২২ মে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বাদীপক্ষের আইনজীবী মো. পিন্টু তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ১ জুলাই এ মামলার পরবর্তী শুনানি তারিখ ধার্য করেছে। মামলার নথি পর্যালোচনা জানা গেছে, গত ১৩ মার্চ অভিনেত্রী ও গায়ক শাওনের সৎ মা নিশি ইসলাম হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনকে আসামিবিস্তারিত…


ফোনের দাম বাড়তে পারে

আগামী অর্থবছরের বাজেট পাস হলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম বাড়তে পারে। বর্তমানে বর্তমানে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন পর্যায়ে বৈশিষ্ট্যভেদে ৫ ও ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এই হার আরও ২ দশমিক ৫ শতাংশ করে বাড়তে পারে। ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে মোবাইল ফোনের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, বর্তমানে কোনো মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি যদি নিজেরা কমপক্ষে দুইটি কম্পোনেন্ট বা উপকরণ বানায় এবং বাকি উপকরণ আমদানি করে দেশে সংযোজন করে, তাহলে উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এই হারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!