যশোরে কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধি :: যশোরের কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সর্দার বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে একটি সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে দুর্বৃত্তরা কাতে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি আব্দুল আলীম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অবরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!