প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টার ব্রিফ করার দীর্ঘদিনের রীতি ভেঙে এবার ব্রিফ বাতিল করা হয়েছে। একনেক বৈঠক শেষ হওয়ার পরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক, যেখানে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ একনেক সভা পরবর্তী কোনো ব্রিফ হবে না। তিনি জানান, একনেক সভা শেষ হওয়ার পরপরই একই সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে এবং একনেক সভার সারসংক্ষেপ পরবর্তীতে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিএনপি-এনসিপির মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা এই রুদ্ধদ্বার বৈঠক করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • জ্বালানি সমস্যা এই সরকারের সৃষ্টি নয়: সংসদে বিরোধীদলীয় নেতা
  • লংমার্চে পথে পথে জনস্রোত, ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • যুবকেরা কারো চোখ রাঙানিকে ভয় করে না- জামায়াত আমির
  • Copy link
    URL has been copied successfully!