Quick News

 

মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতের বিমান

কাশ্মীর যাওয়ার পথে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ বিমানটি বুধবার (২১ মে) দেশটির রাজধানী দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরে যাচ্ছিল। তখনই হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়ে যায় এটি। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিমানটির সামনের অংশ (নাক) ধসে গেছে। খবর হিন্দুস্থান টাইমসের। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, পাইলট ও ক্রুরা সাধারণ প্রটোকল অনুসরণ করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এরপর আতঙ্কিত যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়বিস্তারিত…


জলবায়ু সহনশীল টেকসই কৃষি সম্প্রসারণ এবং যুব কৃষকদের সাথে এডভোকেসি

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার প্লাবণী সরকার। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত…


সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালার খসড়া কিছু সংশোধনীসহ নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‎ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের পঞ্চম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান। ‎ তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালার খসড়ার বিষয়ে বৈঠক করেছি। দুটো বিষয়ে বিশদভাবেবিস্তারিত…


বিনামূল্যে রবির চিকিৎসাসেবা পাবেন হজযাত্রীরা

হজ রোমিং গ্রাহকদের জন্য ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ সেবা চালু করল মোবাইল ফোন অপারেটর রবি। রবি হজ রোমিং প্যাক ব্যবহারকারী সকল গ্রাহক ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’-এর মাধ্যমে এই সেবা পাবেন কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই। এতে স্বাস্থ্য ক্যাম্পে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না হজযাত্রীদের। তাঁরা ঘরে বসেই অনলাইনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। ১ হাজার ৭৯৮ অথবা ২ হাজার ১৯৮ টাকার স্পেশাল হজ প্যাকের আওতায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণবিস্তারিত…


৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম প্রিলির তারিখ ঘোষণা

৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিকবিস্তারিত…


সুন্দর মৃত্যুর প্রস্তুতি

মৃত্যু অনিবার্য—এটি এমন এক সত্য, যা থেকে মুক্তি নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫) একজন মুমিনের জন্য সফলতা হলো সুন্দর মৃত্যু। অর্থাৎ, ঈমানের ওপর এবং আল্লাহর সন্তুষ্টির সঙ্গে পৃথিবী ত্যাগ করা। ইসলামে সুন্দর মৃত্যু কী সুন্দর মৃত্যুর অর্থ হলো- ঈমানসহ, নেক আমলরত অবস্থায়, গুনাহ থেকে মুক্ত অন্তরে মৃত্যু হওয়া। এটি মুমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে। (মুস্তাদরাক হাকেম: ১৮৭৮) সুন্দর মৃত্যুর প্রস্তুতি যেভাবে নিতে হয় ১. নিয়মিতবিস্তারিত…


পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় পাঁচজন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে স্কুলবাসে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি জানিয়েছেন, এ হামলায় আরও ৩৮ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) এক সকালে সেনাবাহিনী পরিচালিত স্কুলটির বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, “বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।” পাকিস্তানের সেনাবাহিনী হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, ‘ভারতের প্রক্সিরা’ এতে জড়িত। তবে তারা দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়ে ভারতকে দোষারোপ করেছেন। তবে ভারত পাকিস্তানের এমন অভিযোগেরবিস্তারিত…


আকিকা ও মানতের কোরবানির গোশত খাওয়ার বিধান

মানতের কোরবানির গোশত কি মানতকারী নিজে খেতে পারবে? আকিকার গোশত কি পরিবারের সবাই খেতে পারবে? প্রতিবছর কোরবানির মৌসুমে মুসলমানদের মাঝে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। ইসলামি শরিয়ত ও হাদিসের আলোকে এসবের নির্ভরযোগ্য ব্যাখ্যা দিচ্ছেন আলেমগণ। মানতের কোরবানি: গোশত নিজে খাওয়া যাবে না মানত হলো—আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো নফল ইবাদতকে নিজের ওপর ওয়াজিব করে নেওয়া। যেমন কেউ বলেন: ‘আমার চাকরি হয়ে গেলে একটি গরু কোরবানি দেব।’ এধরনের মানত পূরণ করা জরুরি এবং এর গোশত সম্পূর্ণ গরিবদের হক। মানতের কোরবানির গোশত খাওয়ার বিধান চার মাজহাবের ইমাম ও অধিকাংশ ফকিহের মতে, মানতের কোরবানির গোশতবিস্তারিত…


নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন ফখরুল

সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের সজাগ থেকে এসব ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। আগামী ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথসভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়। ‘বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে’—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখনো একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন, জনগণকেবিস্তারিত…


ভারত সফর বাতিল করলেন চঞ্চল চৌধুরী

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনয় করেছেন ছোটপর্দা এবং টেলিভিশন নাটকেও। গত ২৮ এপ্রিল চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক। এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এরইমধ্য জানা গেল গ্রেফতার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধীতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যাচেষ্টা মামলা করে হয়েছে। গত রোববার ভাটারা থানা এলাকায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এরপর গতকাল সোমবারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!