Quick News
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় এই ফল প্রকাশ করা হয়। সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২২ হাজার ৯১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। ফলাফল result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results ওয়েবসাইটে পাওয়া যাবে।
কম্পিউটেক্স ২০২৫ প্রদর্শনীতে গেমিং ও এআই নিয়ে আসুসের অংশগ্রহণ
বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কম্পিউটেক্স ২০২৫ এর আসরে আসুস এবং রিপাবলিক অব গেমারস (আরওজি) অংশ নিচ্ছে। তাইওয়ানের তাইপেতে আজ থেকে শুরু হওয়া এই প্রদর্মনী চলবে ২৩ মে পর্যন্ত। এবারের মূল থিম ‘সর্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা। অসীম সম্ভাবনার সূচনা।’ প্রদর্শনীতে আসুস তুলে ধরছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনছে। প্রযুক্তির বিভিন্ন স্তর, বিশেষ করে অবকাঠামো, অ্যাপ্লিকেশন এবং স্মার্ট ডিভাইসে ব্যাপক পরিবর্তন আসছে। কম্পিউটেক্স ২০২৫-এর আসরে আসুসের বুথে দর্শকরা দেখতে পারছেন কীভাবে এআই প্রযুক্তি আমাদের জীবন ও কাজকে আরো সহজ ও কার্যকর করে তোলে হচ্ছে। দেখানো হচ্ছেবিস্তারিত…
আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সূচি প্রকাশ
দক্ষিণ ভারতে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শেষ হোম ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। আগামী শুক্রবার, ২৩ মে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা থাকলেও তা এখন অনুষ্ঠিত হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে। ফলে আরসিবির শেষ দুই ম্যাচই হবে লখনউতে। ২৩ মে সানরাইজার্সের বিপক্ষে এবং ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের নির্ধারিত অ্যাওয়ে ম্যাচ। কারণ বেঙ্গালুরুর আবহাওয়া দফতর শহরে “মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের” পূর্বাভাস দিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে, যা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা। এর আগে গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরসিবিরবিস্তারিত…
নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারাল ইসরায়েলি সেনা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল সোমবার দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়। আজ মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ‘ভুলক্রমে’ গুলি করে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর তথ্য অনুযায়ী, গতকাল উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটিরবিস্তারিত…
করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা
করোনা ভাইরাস নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে। পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষত এখনও দগদগে সকলের মনে । ফের সেই পুরোনো স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের নিশ্চিত করেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-‘হ্যালো, বন্ধুরা! আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন।’ এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা একটি মন্তব্য করেছেন, ‘হে ঈশ্বর! যত্ন নিন শিল্পা,বিস্তারিত…
আগস্টে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে চলতি বছরের আগস্ট মাসে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি চলতি মাসের শুরুতে ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উভয় দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চপর্যায়ে আলোচনা করছে। এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঢাকা ও রোম বৈধ পথে অভিবাসন, কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করছে। গত ৫ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরেরবিস্তারিত…
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী জুনের পরে নয়। বৃহস্পতিবার (১৫ মে) দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে তিনি এই নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করেননি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংকখাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একইসঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত…
ঘূর্ণিঝড়ের কবলে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ঝিনাইদহে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শনিবার ১৭ মে এবারের পর্ব ধারণের জন্য রং-বেরঙে সাজানো হয় দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ। ‘ইত্যাদি’ আয়োজনকে ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের জেলা উপজেলা থেকে দর্শকদের ঢল নামে। তবে বাঁধ সাধে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। মহেশপুরের স্থানীয় সেলিম রেজা গণমাধ্যমকে বলেন, ‘বিকেল ৪টা থেকে অনুষ্ঠান এলাকায় দর্শকে ভরে যায়। কিন্তু সন্ধ্যা ৬টার অনুষ্ঠান ৯টায় বাজলেও শুরু করা হয়নি। সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এরই মাঝে ঝড়ো বাতাস এবং বৃষ্টিবিস্তারিত…
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তার এ শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি— দুটিতেই তিনি রাজি আছেন। উইটকোফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনিবিস্তারিত…
অবসর ও কল্যাণ সুবিধা ফান্ডে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
অর্থ সংকটের কারণে দীর্ঘ সময়েও অবসর ও কল্যাণ সুবিধার টাকা পাচ্ছেন না বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ সংকট ও জুলাই আন্দোলনের পর নানা জটিলতায় এই অর্থ প্রাপ্তির অপেক্ষা বেড়েছে কয়েক গুণ। অবসর ও কল্যাণ–সুবিধা মিলিয়ে ৮৫ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন অনিষ্পন্ন হয়ে জমা পড়ে আছে। এসব আবেদনের বিপরীতে টাকা দেওয়ার জন্য বোর্ডে ঘাটতি রয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। অবসরের পরপরই অবসর ও কল্যাণ–সুবিধা পাওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবতা হলো শিক্ষক-কর্মচারীদের এসব সুবিধা পেতে এখন তিন থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। বর্তমানে অবসর সুবিধার টাকা পাচ্ছেন ২০২১ সালের জানুয়ারি মাসেরবিস্তারিত…
