Quick News

 

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের ভবনের এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, বিকেল ৬টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় সিদ্দিক বাজার থেকে চারটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন

দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থ আসর অনুষ্ঠিত হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এবার সেরা ব্রডকাস্ট ও সেরা টিভি উপস্থাপিকার অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, ‘যে কোনো কাজের স্বীকৃতি সবার জন্য আনন্দের বলতে পারি। একইসঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো কাজ করার জন্য।’ চলমান অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় আসছেন তানিয়া আফরিন। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএনবিস্তারিত…


কুষ্টিয়ায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ

কুইক নিউজ :: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল বিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধবিস্তারিত…


কোটি টাকার গাড়ি কিনলেন অভিনেত্রী কৌশানী

সময়টা খুব ভাল যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’, ‘কিলবিল সোসাইটি’-তে কাজ করার পরে অভিনেত্রীর ক্যারিয়ারে সাফল্য এই মুহূর্তে তুঙ্গে। নায়িকার ছবির গান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এছাড়াও ‘ডান্স বাংলা ডান্স’- নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক আসনে বসেছেন তিনি। একের পর এক সাফল্য উদযাপন করতে এবার নিজেকে বড় উপহার দিলেন টলি নায়িকা। সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন কৌশানী। বাবাকে নিয়ে নতুন অতিথি বাড়িতে আনতে গিয়েছিলেন তিনি। পাশাপাশি কেক কেটে উদযাপনও করেছেন অভিনেত্রী। কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন। যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। সোশ্যালবিস্তারিত…


ডান নাকি বাম কানে ফোন ব্যবহার করা উচিত?

বর্তমানে স্মার্টফোন আমাদের নিত্যদিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা কথা বলা এখন অনেকের দৈনন্দিন অভ্যাস। তবে অনেকেই জানেন না—ফোনে কথা বলার সময় কোন কানে ফোন ধরা উচিত, কিংবা দুই কানে পালাক্রমে ব্যবহার করা কি আদৌ প্রয়োজন? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ একই কানে ফোন ব্যবহার করলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেইসঙ্গে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়তে পারে। বাম নাকি ডান কান— কোনটা ভালো? বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ডানহাতি মানুষ স্বাভাবিকভাবেই ডান কানে ফোন ধরে। তবে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে, ফোন ব্যবহারে বাম কানের তুলনায় ডান কান অপেক্ষাকৃত নিরাপদ।বিস্তারিত…


নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাজনীতি-কূটনীতিকে একপাশে রেখে যুদ্ধ উসকে ওঠে, তাহলে তা দুই দেশের জন্য সীমাহীন যন্ত্রণা ব্যতীত আর কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শেহবাজ বলেছেন, “আমরা ভারতের সঙ্গে বিস্তৃত সংলাপে বসতে চাই। কাশ্মির এবং অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে সেখানে আলোচনা হবে এবং সেই আলোচনা শেষ হওয়ার পর আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ তৎপরতার ব্যাপাারে আলোচনা করতে পারি।” “এবং আমি মনে করি এটা জরুরি। কারণ সন্ত্রাসবাদের বিস্তারের কারণে বর্তমান বিশ্বে যেসব দেশ সবচেয়েবিস্তারিত…


অন্তরে প্রশান্তির জন্য ছোট ছোট জিকির

মানবজীবনে মানসিক প্রশান্তি ও আত্মিক স্থিরতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন- ‘নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়।’ (সুরা রাদ: ২৮) আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে এবং মানসিক অস্থিরতা দূর হয়। তাই, দৈনন্দিন জীবনে আমরা ছোট ছোট জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণে লিপ্ত থাকতে পারি। নিচে কিছু সংক্ষিপ্ত ও কার্যকরী জিকির উল্লেখ করা হলো। ১. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আরবি: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ অর্থ: ‘আল্লাহ পবিত্র ও মহিমান্বিত; আল্লাহ মহান।’ রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দুইটি বাক্য আছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, বলা সহজ এবংবিস্তারিত…


সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন

২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন মার্চে দুই দেশ যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছিল। কিন্তু সেটি ভেস্তে যায়। এরপর রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তারা মুখোমুখি হননি। এদিকে আজকের বৈঠকটি হচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে একই রুমে বৈঠকে বসলেও তারা একে অপরের সঙ্গে হাত মেলাননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছানো। অপরদিকে রাশিয়া জানিয়েছে, তাদের লক্ষ্য দীর্ঘকালীন শান্তি চুক্তিতে পৌঁছানো এবং এই দ্বন্দ্বেরবিস্তারিত…


ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছে। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।’ তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট। এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথাবিস্তারিত…


শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এসএম আব্দুল্লাহ :: বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা। শ্রমিকদের অন্যান্য দাবি গুলো- বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটিবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!