Quick News

 

নিষিদ্ধ দলটির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের অনন্যবিস্তারিত…


আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আমির খানের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। প্রথম ঝলক মুক্তির পর থেকেই তোপের মুখে অভিনেতা। কাশ্মীর ইস্যুতে মুক্তি প্রতীক্ষিত সিনেমা বয়কটের ডাক দিয়েছেন দেশটির নাগরিকরা। এবার অভিনেতার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে। আসন্ন সিনেমায় বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ‘তারে জামিন পার’- এর সিক্যুয়েলের ট্রেলার মন জয় করেছে নেটিজেনদের। প্রথম ঝলকে দেখা গেছে একদিন হঠাৎ করে পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়ায় আইনি জটিলতায় পড়েন অভিনেতা। ওই অপরাধের জন্য তাকে শাস্তি হিসেবে এক দল বুদ্ধিবৃত্তিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরদের বাস্কেটবল প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ারবিস্তারিত…


অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না: ট্রাম্প

ভারতে আর অ্যাপলের জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপল প্রধান টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন। ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে। অ্যাপলের বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি অ্যাপল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে।বিস্তারিত…


চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি

মধ্য-আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলীয় জাকুমা অঞ্চলে একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় ওই বিমানের পাইলট ও একজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আফ্রিকান পার্কস নেটওয়ার্ক নামের একটি বেসরসকারি কোম্পানির পরিচালিত ওই বিমানটি দুই আসন বিশিষ্ট। চাদের দক্ষিণাঞ্চলের জাকুমা অঞ্চলের বনাঞ্চলে গণ্ডার পর্যবেক্ষণের সময় বুধবার সকালের দিকে সাভান্নাহ এস নামের বিমানটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও বিমানের দক্ষিণ আফ্রিকান পাইলট নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমানবিস্তারিত…


তৃতীয় পক্ষ ছাড়াই বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়া বৈঠক

কোনো পূর্বশর্ত এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে রাশিয়া। এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে মস্কো-কিয়েভ আলোচনা হওয়ার কথা। রোববার পুতিন জানিয়েছিলেন, কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে নয় সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী রাশিয়া। তারই প্রেক্ষিতে সোমবার জেলেনস্কি বলেছেন, আগামী ১৫ মে (বৃহস্পতিবার) তুরস্কে পুতিনের জন্য আমি অপেক্ষা করব। তবে পুতিন নিজে আলোচনায় অংশ নেবেন কি না,বিস্তারিত…


পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়ার ঘোষণার পর পরিবর্তন এসেছে বাংলাদেশ-পাকিস্তান আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের সূচিতেও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই দিন পিছিয়ে ২৭ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগের সূচি অনুযায়ী, ফয়সালাবাদে ২৫ মে মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু ২৫ মে নির্ধারিত হয়েছে পিএসএলের ফাইনাল ম্যাচ। যার জন্য বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে একটি সংশোধিত সূচি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী, ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিনটি ম্যাচবিস্তারিত…


কান চলচ্চিত্র উৎসবে যেসব পোশাক নিষিদ্ধ

জৌলুস, তারকা সমাহার আর চোখ ধাঁধানো ফ্যাশনে হলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট। প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি চোখ থাকে এই রেড কার্পেটের দিকে, যেখানে তারকারা তাদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দেন। তবে ২০২৫ সালের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সেই পরিচিত চিত্রে আসছে বড়সড় পরিবর্তন। এবার রেড কার্পেটে কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো নগ্নতা এবং অতিরিক্ত বিশাল ও ভলিউমিনাস পোশাক নিষিদ্ধ করা হয়েছে।উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত নতুন নিয়মাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রেড কার্পেট সহ উৎসবের কোনো অংশেই নগ্নতা গ্রহণযোগ্য হবে না। শালীনতা বজায়বিস্তারিত…


ওটস কাদের খাওয়া উচিত নয়

স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের কাছে জনপ্রিয় একটি খাবার ওটস। দ্রুত ওজন কমাতে এর জুড়ি মেলা ভার। লো কার্ব ডায়াটে যারা আছেন তাদের জন্য ভাত-রুটির সবচে ভালো বিকল্প ওটস। তাইতো অসংখ্য মানুষ এখন সকালের নাশতায় খাবারটি খাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, উপকারি এই খাবারটি কি সবার জন্যই উপকারি? না। স্বাস্থ্যকর হলেও ওটস কিছু মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। কিছু শারীরিক সমস্যা থাকলে খাবারটি না খাওয়াই ভালো। চলুন এ বিষয়ে বিষদ জেনে নিই- গ্লুটেন অ্যালার্জি বা সিলিয়াক রোগ অনেকেরই গ্লুটেনে অ্যালার্জি থাকে। এটি এক ধরনের প্রোটিন যা বেশি খেলে অনেকের শরীরেরই অটোইমিউন প্রতিক্রিয়ারবিস্তারিত…


ঋণ করে হজ করার পর হজ ফরজ হলে কী করবেন

হজ ইসলামি শরিয়তের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন ও ফরজ ইবাদত। আর্থিক ও দৈহিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের ওপর হজ ফরজ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর কাবাগৃহের হজ করা হলো মানুষের ওপর ফরজ—যার সামর্থ্য আছে এ পর্যন্ত পৌঁছার। আর যে তা মানে না, (জেনে রেখো) আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুর পরোয়া করেন না।’ (সুরা আলে ইমরান: ৯৭) হজ জীবনে একবার ফরজ হজ জীবনে একবার ফরজ। ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) আমাদের উদ্দেশে প্রদত্ত খুতবায় বলেন, লোকসকল! আল্লাহ আপনাদের ওপর হজ ফরজ করেছেন। এ কথা শুনে আকরা’ ইবনে হাবেস দাঁড়িয়ে গেলো এবংবিস্তারিত…


অপারেশন সিঁদুর সমর্থন করে ১ লাখ অনুসারী হারালেন আলিয়া

সোশ্য়াল মিডিয়ায় কার কত ফলোয়ার, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য। সেটা বলিউড হোক আর টলিউড। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে, অপারেশন সিঁদুর সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নানা কথা লিখেছেন তারকারা। আর তাতেই হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করল তাদের। মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে। পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন। আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!