Quick News

 

নতুন কোচ পেলেন তাসকিন-মুস্তাফিজরা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে ছিলেন আন্দ্রে অ্যাডামস। সাবেক কিউই এই পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগেই দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় বিদায় নিয়েছেন অ্যাডামস। এদিকে অ্যাডামসের পর টাইগার পেসারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক অস্ট্রেলীয় পেসার শন টেইট। অবশেষে কোচ হিসেবে আজ টেইটকেই নিয়োগ দিয়েছে বিসিবি। সোমবার (১২ মে) এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২বিস্তারিত…


অপারেশন সিঁদুর: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধর দুই দেশের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে দুই সপ্তাহ পর গত ৭ মে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের এক সামরিক অভিযান শুরু করে ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িতবিস্তারিত…


যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, দাবি পাকিস্তানের

চারদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে গেছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দীর্ঘ আলোচনা’র পর এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে—যেখানে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ মধ্যস্থতা করেছে। এতে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতির প্রস্তাব কোন পক্ষ দিয়েছেন, তা নিয়ে চলছে আলোচনা। এমন আবহে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনিয়ানুল মারসুস’ অভিযানের বিস্তারিত তথ্য জানাতে রোববার (১১ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ দাবি করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেবিস্তারিত…


আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীন সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছি—নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়।’ তিনিবিস্তারিত…


আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা

ধর্মীয় দিক বিবেচনা করে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা। দেশটির তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ করেছে। রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা খামা প্রেস। আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় দিক দিয়ে উপযুক্ত উত্তর না পাওয়া পর্যন্ত দাবা খেলায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম আফগানিস্তানে চালানো যাবে না। দাবা খেলা নিষিদ্ধের পাশাপাশি নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় আফগানিস্তান দাবা ফেডারেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা দাবাকে ‘হারাম’ হিসেবেও ঘোষণা দিয়েছে। ২০২১ সালে তালেবানবিস্তারিত…


মুমিনের জন্য আল্লাহর নিরাপত্তা বিধান

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, একদিন আমি নবী কারিম (সা.)-এর পেছনে বসা ছিলাম। তিনি আমাকে বললেন, ‘হে বত্স! নিশ্চয়ই আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাব। আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মেনে চলবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর দাবিগুলো (হুকুমকে) অদায় কোরো, তবে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে। আর যখন তুমি কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছে করবে, তখন আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। জেনে রেখো! যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনই তোমার উপকার করতে পারবে না।বিস্তারিত…


যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নতুন নির্দেশনা

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের সমস্ত আর্মি কমান্ডারদের ‘কাইনেটিক ডোমেইনে’ যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে সরাসরি পাল্টা আঘাত হানার পূর্ণ অনুমতি দিয়েছেন। শনিবার (১০ মে) ভারতের ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনসের (ডিজিএমও) মধ্যে হওয়া আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জানানো হয়েছে, ‘শনিবার (১০ মে) ডিজিএমও এর আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, তা লঙ্ঘিত হলে কাইনেটিক ডোমেইনে (অস্ত্র চালনা বা সামরিক গতিবিধির মাধ্যমে প্রত্যুত্তর) প্রতিক্রিয়ার জন্য সেনাপ্রধান কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন।’ শনিবার (১০ মে) রাতেবিস্তারিত…


পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় ইউটিউবার

পাকিস্তান-ভারত যুদ্ধ যখন উত্তাপ ছড়াচ্ছে দুই দেশের মধ্য ঠিক তখনই পাকিস্তানি নাগরীকদের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ক্ষমা প্রার্থনাকে নেতিবাচকভাবে দেখছেন ভারতীয় নাগরিকরা। ওই পোস্ট ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। রণবীর লিখেছিলেন, “পাকিস্তানি ভাই ও বোনেরা, আমি এই পোস্টের জন্য বহু ভারতীয়র ঘৃণার শিকার হব। কিন্তু কথাটা বলা গুরুত্বপূর্ণ। বহু ভারতীয়র মতোই আমার মনেও আপনাদের জন্য কোনো ঘৃণা নেই। আমরা অনেকেই শুধু শান্তি চাই। পাকিস্তানিদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তারা সাদরে স্বাগত জানান।” বলে রাখা ভালো, গত ২২বিস্তারিত…


পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন সরকারপ্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচটি নির্দেশনা হলো- সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; স্বার্থান্বেষী মহলের কারসাজি রুখতে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এসে তিন মাসের মধ্যে পুঁজিবাজারবিস্তারিত…


ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সুখের সংসারে কি তবে অন্য সুর বাজতে শুরু করেছে? কিলিয়ান এমবাপের আগমন নিয়ে আগেই কানাঘুষা ছিল। খেলোয়াড় হিসেবে অসাধারণ এমবাপে দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছেন– এমন অভিযোগ আছে বেশ আগে থেকেই। খোদ নেইমার জুনিয়র পিএসজি ছাড়ার সময় এমবাপেকে নিয়ে এমন মন্তব্য করে গিয়েছেন। এবার একই পরিস্থিতি হয়ত দেখতে হচ্ছে রদ্রিগোকে। ব্রাজিলিয়ান এই উইঙ্গার রিয়াল মাদ্রিদে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট বলে খবর প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। সান্তোস থেকে রিয়ালে এসে নিজেকে মেলে ধরেছেন। কিন্তু কিলিয়ান এমবাপের আগমনের পর স্পটলাইট থেকে খানিক দূরেই সরে গিয়েছেন তিনি। এমবাপে, ভিনিসিয়ুস এবং জ্যুড বেলিংহামেরবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!