Quick News

 

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং আহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন। পুলিশসূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি। এছাড়া বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলেও জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০বিস্তারিত…


নিজামীর ফাঁসির রাতেই আ.লীগের ‘মরণযাত্রা’!

ঠিক নয় বছর আগে, ২০১৬ সালের ১০ মে রাতে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। একই তারিখে, ২০২৫ সালের ১০ মে রাতেই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলো দেশের অন্তর্বর্তী সরকার—বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে দেখছেন ‘আওয়ামী লীগের মরণযাত্রা’ হিসেবে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি সংশোধনীও অনুমোদিত হয়েছে। সংশোধিত আইনে ট্রাইব্যুনাল এখন থেকে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট সমর্থকদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে। সরকারেরবিস্তারিত…


গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত : সিইসি

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। সিইসি বলেন, সরকারের গেজেট প্রকাশের পরেই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জাননা তিনি। গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনেবিস্তারিত…


হবিগঞ্জে সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। জেলার ১০৩.২ কি.মি. সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোনো পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (১০ মে) ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সদর দফতরের নিদেশনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউটবিস্তারিত…


ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

‘যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান’! দু’পক্ষের ‘বাস্তবজ্ঞান’কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ! পাক উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী মো. ইসহাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোবিস্তারিত…


ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত

এখনো যেসব ব্যাংক তাদের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি, তাদের জন্য সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সঙ্গে আলোচনা করে আইনি বাধ্যবাধকতা শিথিল করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষিত আর্থিক হিসাব চূড়ান্ত ও অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে একই সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের জানিয়ে লভ্যাংশ ঘোষণার নিয়মও চালু রয়েছে। এত দিন এই নিয়ম মেনেই বেশিরভাগ ব্যাংক সময়মতো প্রতিবেদন জমা দিয়ে লভ্যাংশ ঘোষণা করত। কিন্তু চলতি বছর কিছু জটিলতারবিস্তারিত…


মেসি না ম্যারাডোনা, সালাহর চোখে কে এগিয়ে?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলমান মৌসুম এখনো শেষ হয়নি। তবে এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে। শিরোপা নিশ্চিত করে নিয়েছে লিভারপুল। ফলে আর্নে স্লটের শিষ্যরা মৌসুম শেষ না হলেও বেশ নির্ভারই রয়েছে। এদিকে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহকে প্রশ্ন করা হয়েছিল, লিওনেল মেসি না ডিয়েগো ম্যারাডোনা, কাকে তিনি সেরা ভাবেন? মেসির দিকেই ঝুঁকেছেন ‘মিশরের রাজা’। এমনকি নিজে এবং মেসির মধ্যে একজনকে বেছে নিতে বললেও সালাহ নিজের চেয়েও এগিয়ে রেখেছেন মেসিকেই! ফরাসি ম্যাগাজিন লেকিপেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, “ম্যারাডোনা না মেসি? মেসি। সালাহ না মেসি? মেসি। আমি মেসির পক্ষেইবিস্তারিত…


সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ভারতের সঙ্গে যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তরপশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পণ মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখুতনখোয়া রাজ্যে। এছাড়া আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিানসহ বিভিন্ন জেলায় টের পাওয়া গেছে কম্পণ। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরাশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুইবিস্তারিত…


ভারত থামলে আমরাও থামব: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত যদি উত্তেজনাকর পদক্ষেপ বন্ধ করে, তাহলে ইসলামাবাদও তাই করবে। শনিবার (১০ মে) স্থানীয় একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে কথা বলার সময় ইসহাক দার এ কথা বলেন। খবর সিএনএনের। ভারত ও পাকিস্তান শনিবার একে অপরের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার এবং একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অভিযোগ করার পর তার এই মন্তব্য এসেছে। ইসহাক দার বলেন, যদি সামান্যতম বিচক্ষণতা থাকে, তাহলে ভারতও থামবে এবং যদি তারা থামে, তাহলে আমরাও থামব। আমরা সত্যিকার অর্থে কোনো একটি দেশের আধিপত্য ছাড়াই শান্তি চাই, বলেও উল্লেখ করেন দার।বিস্তারিত…


অনড় আন্দোলনকারীরা, আ.লীগ নিষিদ্ধের উপায় খুঁজছে সরকার

গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর প্রায় নয় মাস পর আবারও প্রচণ্ড চাপে পড়েছে আওয়ামী লীগ। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতা ধরে রাখা দলটি এবার নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। জুলাই গণহত্যার জন্য তাদের দায়ী করে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশ। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। দেশের অন্যান্য স্থানেও কর্মসূচি পালিত হচ্ছে। শাহবাগ অবরোধে নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমরা। তাদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল আওয়ামী লীগবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!