Quick News
বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ
ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে এই সময়। আইপিএল নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে তার জন্য আবারো সময় বের করা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জন্য বেশ কঠিন কাজ। তাই আইপিএলকে নতুন করে সময় বের করে দিতে বাতিল হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ। একই সঙ্গে এশিয়া কাপ আয়োজনও স্থগিত করতে পারে ভারত। আগামী অগাস্টে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজনবিস্তারিত…
নিজ দেশের স্বাধীন সংবাদমাধ্যমের অ্যাকসেস বন্ধ করল ভারত
স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াইর’-এর অ্যাকসেস বন্ধ করে দিয়েছে ভারত সরকার। গণমাধ্যমটি তাদের সামাজিক মাধ্যমে শুক্রবার (৯ মে) একটি ফেসবুকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে পুরো ভারতজুড়ে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ভারতের মানুষ আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এরমধ্যে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অসংখ্য ভুল তথ্য ও গুজব প্রচার করেছে। তার মধ্যেই দ্য ওয়াইর এর অ্যাকসেস বন্ধ করল দেশটির সরকার। বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, দ্যবিস্তারিত…
প্রথমবার এশিয়ান ফুটসাল খেলবে বাংলাদেশ
ছোট পরিসরের ফুটবল ফুটসাল। কর্মব্যস্ত দিনের পর সন্ধ্যায় আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারে ফুটসাল বেশ জনপ্রিয়। ফিফা ও এএফসি’র ফুটসাল টুর্নামেন্টও রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান ফুটসালে অংশ নিলেও পুরুষ ফুটবল দল কখনো নেয়নি। আজ বাফুফের নির্বাহী সভায় এশিয়ান ফুটসালের বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটসাল টুর্নামেন্ট। স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়া বাকি ১৫ দেশ বাছাই খেলে আসতে হবে। চলতি বছর সেপ্টেম্বরে এশিয়ান ফুটসালের বাছাই হবে। সেই বাছাইয়ের ভেন্যু ও ফরম্যাট এখনো ঠিক হয়নি। তবে বাংলাদেশ এই টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরুবিস্তারিত…
৩০ দিন জমজমের পানি ছাড়া কিছুই খাননি যে সাহাবি
পবিত্র জমজম মহান আল্লাহর এক মহা নিদর্শন। মক্কায় অবস্থিত এ কূপের পানি শুধু পিপাসাকাতর কলিজাকেই শীতল করে না, হৃদয় ও আত্মাকেও পরিতৃপ্ত করে। দেহ ও মনকে সজীব করে তোলে। জমজম সম্পর্কে হাদিস রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, خَيْرُ مَاءٍ عَلَى وَجْهِ الْأَرْضِ مَاءُ زَمْزَمَ، فِيهِ طَعَامٌ مِنَ الطّعْمِ وَشِفَاءٌ مِنَ السُّقْمِ ‘জমজমের পানি ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পানি। এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি। (আলমুজামুল কাবির, তবারানি: ১১১৬৭; মাজমাউজ জাওয়ায়েদ: ৫৭১২) অর্থাৎ জমজমের পানি শুধু পিপাসা মেটায় না, ক্ষুধাও নিবারণ করে, রোগমুক্তির জন্যও কার্যকর। ৩০ দিন জমজমের পানি ছাড়া কিছুই খাননিবিস্তারিত…
রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা গ্রেফতার
দক্ষিণী চলচ্চিত্রের খলঅভিনেতা বিনায়কন আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি কেরালার একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য অভিনেতাকে গ্রেফতার করেছে কেরালা থানার পুলিশ। গ্রেফতারের কয়েক ঘন্টা পর থানা থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মে থেকে একটি সিনেমার শুটিংয়ের জন্য কেরালার ওই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। গতকাল বৃহস্পতিবার (৮ মে) হোটেল থেকে বের হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখনই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায়, তারপর থানায় নিয়ে যায়। কেরালা থানার পুলিশবিস্তারিত…
শুধুমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আজ কেউ নেই : পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে আজ কোনও দেশ নেই, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শুক্রবার (৯ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯বিস্তারিত…
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কবে, কোথায়, জেনে নিন
শেষ মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর—উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুম। এবারের মৌসুমের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। আগামী ৩১ মে (শনিবার) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের বিখ্যাত আলিয়াঞ্জ অ্যারেনায়। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি শুরু হবে ১ জুন রাত ১টায়। সেমিফাইনাল পর্বে দুই দলই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৭-৬ গোলের নাটকীয় জয় তুলে নেয় ইন্টার মিলান। ম্যাচের নির্ধারিত সময় ৬-৬ সমতায় শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে দাভিদে ফ্রাতেসির নাটকীয় গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালিয়ানবিস্তারিত…
অসুস্থতা অভাব অসহায়ত্ব একসাথে হলে এই দোয়াটি পড়ুন
দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেন। বান্দার যাবতীয় দুঃখ-কষ্ট ও অসহায়ত্ব দূর করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাদের উদ্দেশে বলেন- ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’ (সুরা মুমিন: ৬০) কোরআন ও হাদিসে বিভিন্ন দোয়ার উল্লেখ রয়েছে। কিছু দোয়া রয়েছে মাকবুল তথা কবুল হয়েছে এমন। এখানে এমন একটি তুলে ধরছি, যা আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তাঁর পছন্দ হওয়ায় পবিত্র কোরআনেও তুলে ধরেছেন। দোয়াটি হলো- اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ উচ্চারণ: ‘আন্নী মাসসানিয়াদ দুররু ওয়াআনতা আরহামার রা-হিমীন।’ অর্থ: ‘আমি তোবিস্তারিত…
ট্রেডমার্ক জটিলতায় টেসলার ‘রোবোট্যাক্সি’ ও ‘সাইবারক্যাব’
ইলন মাস্কের মালিকানাধীন টেসলা তাদের গাড়ির জন্য ‘রোবোট্যাক্সি’ শব্দটি ট্রেডমার্ক করতে গিয়ে সমস্যায় পড়েছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস বলেছে, এই শব্দটি খুব সাধারণ এবং এটি ট্রেডমার্ক হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে টেসলার একটি আলাদা আবেদন, যেখানে ‘রোবোট্যাক্সি’ শব্দটি রাইড-শেয়ারিং পরিষেবার জন্য ব্যবহারের কথা বলা হয়েছে, তা এখনও পর্যালোচনার অধীনে রয়েছে। টেসলা ‘সাইবারক্যাব’ শব্দটির ট্রেডমার্ক করারও চেষ্টা করেছিল, কিন্তু সেটিও আটকে গেছে। কারণ, অন্যান্য কোম্পানিও ‘সাইবার’ শব্দটি নিয়ে ট্রেডমার্ক আবেদন করেছে—যেমন কেউ কেউ সাইবারট্রাকের অ্যাক্সেসরিজের জন্য বিভিন্ন ট্রেডমার্ক দাবি করেছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস চলতি সপ্তাহের মঙ্গলবার একটি ‘অস্থায়ী অফিসবিস্তারিত…
ইসরায়েলি ২৫ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান
ইসরায়েলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের। তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালাতে বুধবার রাতে ইসরায়েলি এসব ড্রোন পাঠায় ভারতীয় বাহিনী। আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী প্রেস ব্রিফিংয়ে আরো জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এসব হারোপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তিনি আরো বলেন, পাকিস্তানে হামলা করতে এসে ৫টি আধুনিক যুদ্ধবিমান, অসংখ্য ড্রোন ও সেনা হারিয়ে আতঙ্কেবিস্তারিত…
