Quick News

 

হাজিদের সবরকম সুবিধা দেওয়ার নির্দেশ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সৌদি আরবে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি হজযাত্রীদের সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ারও নির্দেশ দেন। মঙ্গলবার (৬ মে) জেদ্দায় ক্রাউন প্রিন্সের সভাপতিত্বে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সৌদি যুবরাজ এ নির্দেশনা দেন। হজের সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি বলেন, ‘পবিত্র শহর মক্কা, মদিনায় এবং হজযাত্রার সময় আল্লাহর মেহমানদের সেবা করার ক্ষেত্রে কোনো প্রচেষ্টায় ত্রুটি করা যাবে না। এক্ষেত্রে কোনো ধরনের অলসতা করাও উচিত নয়। হজযাত্রীদের জন্য সম্ভাব্য সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।’ মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল শাসনব্যবস্থায় সৌদি আরবের অগ্রগতির ওপর জোরবিস্তারিত…


যুদ্ধ মানেই মুনাফার খেলা : নচিকেতা

ওপার বাংলার জীবনমুখী শিল্পী হিসেবে খ্যাত নচিকেতা চক্রবর্তী। তার সুরে উঠে এসেছে ফুটপাতের গল্প, সাধারণ মধ্যবিত্তের মানসিকতা। তিন দশক ধরে এসব প্রতিবাদী গান দিয়েই রাজ করে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, গানে গানে যুদ্ধ বন্ধের আহ্বানও ছিল নচিকেতার। তার সেই গানের কথায় আশ্বস্তের শব্দগুলো ছিলো এমন- ‘একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে’। এদিকে ভারতে কাশ্মিরে হামলার পর উত্তেজনা বেড়ে যায় ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা। এরপর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতীয়রা যাকে বলছে ‘অপারেশন সিঁদুর’। এতে সব মিলিয়ে দুই দেশেই ঘটেছেবিস্তারিত…


ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস-নরওয়ে সফর স্থগিত করলেন মোদি

চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন। ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন। নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিৃকত কাশ্মিরে ভারতীয়বিস্তারিত…


ভারতের হামলায় মাসউদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানে ভারতের হামলায় প্রাণ হারিয়েছেন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রতিষ্ঠাতা মাওলানা মাসউদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তানের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালায় তার মধ্যে ছিল বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদ। এই মসজিদ ও মাদ্রাসায় হামলায় তার পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন স্বীকার করেছেন মাসউদ আজহার। নিহতদের মধ্যে ছিলেন মাসউদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু। বিবিসি উর্দু জানাচ্ছে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম)বিস্তারিত…


অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলেবিস্তারিত…


কাঁচা আম দিয়ে পুঁটিমাছের ঝোল

বাজারে এখন মিলছে কাঁচা আম। অনেকেই তরকারিতে এটি ব্যবহার করেন। কিছুটা টক স্বাদ যোগ করা তরকারি এই গরমে খেলে স্বস্তি মেলে। তাই রান্না করতে পারেন কাঁচা আম দিয়ে পুঁটি মাছের ঝোল। কীভাবে রান্না করবেন, জানুন তার রেসিপি- উপকরণ- পুঁটি মাছ- ২৫০ গ্রাম পেঁয়াজ কুচি- ২টি রসুন কুচি- ১ চা চামচ হলুদ গুঁড়ো- আধা চা চামচ মরিচ গুঁড়ো- ১ চা চামচ কাঁচা আম- ৫/৬ ফালি কালোজিরা- আধা চা চামচ আস্ত কাঁচামরিচ- ৪/৫টি সরিষার তেল- পরিমাণ মতো লবণ- স্বাদমতো প্রণালি- পাত্রে তেল গরম করে কালোজিরা, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ-রসুনবিস্তারিত…


জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়

আজকের ডিজিটাল যুগে জিমেইল অ্যাকাউন্ট শুধুমাত্র ই-মেইলের জন্য নয়, এটি আপনার ব্যক্তিগত চ্যাট, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকের তথ্য এবং অন্যান্য অ্যাপের অ্যাক্সেসের একটি কেন্দ্র। তাই, যদি আপনার মনে হয় যে কেউ আপনার জিমেইল অ্যাকাউন্ট অননুমোদিতভাবে ব্যবহার করছে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। গুগল আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ পরীক্ষা করার এবং এটি বর্তমানে কোথায় লগ ইন করা আছে তা দেখার জন্য সহজ উপায় প্রদান করে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতোই, আপনার ই-মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিমেইলের একটি দরকারি ফিচার রয়েছে, যা আপনাকে আপনার অ্যাকাউন্ট কোথায় ব্যবহৃত হচ্ছে তাবিস্তারিত…


প্রথমবার পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে তিনি। ক্রিশ্চিয়ানো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। তিনি চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে। ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি পর্তুগিজ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লেখেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এরবিস্তারিত…


দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ : ড. ইউনূস

দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, ‘আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।’ মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি। কারণ এতে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকাবিস্তারিত…


এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৮৩ প্রাণ, আহত ১২০২

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা জানিয়েছে, গেল এপ্রিল মাসে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৩ জনের। আহত হয়েছেন ১২০২ জন। এছাড়া এই এক মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত, নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে তাদের তথ্যে উঠে এসেছে। মঙ্গলবার (৬ মে) সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এইবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!