Quick News

 

দেশব্যাপী মোজোর নাম্বার ওয়ান সেলিব্রেশন এক্সপ্রেশন

দেশের ‘নাম্বার ওয়ান’ বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে মোজো। এ অনন্য অর্জনের পেছনে রয়েছে মোজোর অসংখ্য ভোক্তার ভালোবাসা ও আস্থা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং এই আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে মোজো শুরু করেছে এক বিশেষ আয়োজন ‘মোজো নাম্বার ওয়ান সেলিব্রেশন এক্সপ্রেস’। মঙ্গলবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অ্যাক্টিভেশনের অংশ হিসেবে সারা দেশে ৬৪ জেলায় ১০টি মোজো ব্র্যান্ডে ক্যারাভেন ছুটে চলেছে। প্রতিটি ক্যারাভেন সাজানো হয়েছে মোজোর বৈশাখী ক্যানের থিমে যা তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন ১০ হাজারের অধিক ভোক্তা পাচ্ছেন আনলিমিটেডবিস্তারিত…


গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ব্যাপক বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে গুজরাটের বিভিন্ন জেলায় অনেক গাছ উপড়ে পড়েছে এবং ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) বলেছে, প্রতিবেশী পাকিস্তান ও ভারতের রাজস্থান রাজ্যের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে গুজরাটে প্রাক-মৌসুমি বৃষ্টিপাত চলছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটজুড়ে প্রবল বর্ষণ,বিস্তারিত…


দেশে ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরেবিস্তারিত…


দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ এবার নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন করতে চায়, যেখানে ভোটাররা আস্থা রাখতে পারেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগের মতো দিনের ভোট রাতে হয়ে যাওয়ার আশঙ্কা এবার নেই। সোমবার (৫ মে) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এই আলোচনা হয়। সভাটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে। সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক বির্তকে জড়াবে না। প্রতিটি সিদ্ধান্ত কমিশনের সম্মিলিত মতেই নেওয়া হচ্ছে। কারও এককবিস্তারিত…


পাকিস্তান-ভারত বিরোধ নিয়ে যে বার্তা দিলো রাশিয়া

এবার কাশ্মীর নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। তিনি এসময় কাশ্মীর নিয়ে ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। গতকাল রোববার (৪ মে) দুই নেতার কথোপকথনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য কাজ করতে প্রস্তুত। আলোচনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। টেলিগ্রামে পোস্ট এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ এবং নয়াদিল্লির পক্ষ থেকে পারস্পরিক ইচ্ছার ক্ষেত্রে, কাশ্মীরের পহেলগাম এলাকায় ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুতবিস্তারিত…


সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা। চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল। শ্বশুরবাড়ির প্রশংসা করে নীলা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি প্রত্যেকটা পোস্টের নিচে তাদের মন্তব্য থাকছে। আমার মনে হয় একজন মেয়েবিস্তারিত…


পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহেরবিস্তারিত…


৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানইউ

দারুণ এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে এই জয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ‘দ্য বিইজ’ খ্যাত দলটি। ম্যাচে প্রথম এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচোর দুর্দান্ত এক ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসন মাউন্ট। এটাই ক্লাবটির হয়ে তার দ্বিতীয় গোল। তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি। ব্রেন্টফোর্ডের অধিনায়ক মিকেল ড্যামসগার্ডের একটি ক্রস লুক শর গায়ে লেগে দিক পাল্টে বল জালে ঢুকে সমতায় ফেরায় ম্যাচ। ম্যাচে লুক শ-ই ইউনাইটেডের অধিনায়কত্ব করছিলেন। এর ঠিক ছয় মিনিট পর বিতর্কিতভাবে এগিয়েবিস্তারিত…


১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স ব্যবস্থা চালু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে লাইসেন্স নবায়ন, নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে বিটিআরসি ‘নতুন ‌লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (LIMS) চালু করেছে, যার মাধ্যমে সকল আবেদন প্রক্রিয়া গ্রহণ ও পরিচালিত হবে। কমিশন জানিয়েছে, আগামি ১৭ মে থেকে এই ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে এবং এরপর থেকে কোনো আবেদন সরাসরি কাগজে গ্রহণ করা হবে না। সব আবেদন LIMS-এর মাধ্যমে- বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকেবিস্তারিত…


‘জংলি’ এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে

শুরুটা কচ্ছপ গতিতে হলেও ‘জংলি’র দাপট এখন দেখার মতো। মাল্টিপেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে চলছে রমরমিয়ে। দেশের বাইরের থিয়েটারগুলোতেও দর্শক টানছে সমানতালে। নতুন খবর হচ্ছে, এবার ‘জংলি’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে ‘জংলি’ পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এর কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়েছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এরমাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!