Quick News
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে আসছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার দেশে ফিরছেন। ওই দিন সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। রোববার (০৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন এবং মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বিস্তারিত…
নতুন অধিনায়ক পেল বাংলাদেশ ক্রিকেট দল, পাকিস্তান সিরিজের দল ঘোষণা
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ফাঁকা রয়েছে এই সংস্করণের নেতৃত্বের আসন। অবশেষে শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন অধিনায়ক হলেন লিটন। আর সহ-অধিনায়ক হিসেবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ডাক পাননিবিস্তারিত…
এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ মে) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চবিস্তারিত…
এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো রঙের পোশাকে মেট গালার মঞ্চে দেখা যাবে শাহরুখকে বলে মনে করা হচ্ছে। ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছেন। তবে তার ফাইনাল লুক কেবল রেড কার্পেটেই দেখা যাবে। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এইবিস্তারিত…
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নইমুদ্দিন (৫৩) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ মে) দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া বাংলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার। নিহত ওই মাদরাসা শিক্ষক বাঁচোর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক এবং ফরিদপাড়া বাংলাগড় এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (৩ মে) দুপুরবেলা শিক্ষক নইমুদ্দিন তার বাংলাগড় বাজারসংলগ্ন নির্মাণাধীন বাড়ির ছাদে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় পাম্পের পাশে থাকা খোলা বিদ্যুৎতায়িত একটি তারে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছেলে আব্দুলবিস্তারিত…
ক্ষমা করলে মর্যাদা বৃদ্ধি পায়
জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। ওঠাবসা হয় বহু জনের সাথে। কারো সাথে তৈরি হয় গভীর সম্পর্ক। সেসব সম্পর্ক গুলো সবসময় ভালো থাকে, ব্যাপরটা এমন নয়। ভুল বোঝাবুঝি কিংবা অন্য কোনো কারণে সম্পর্কের মধ্যে ঘাটতি হওয়া স্বাভাবিক। আমাদের রাগের কারণে অনেক সময় অনেক কথাই বলে ফেলি। কিংবা রাগের কারণে অনেক কথাই শুনতে হয়। তাই কারো কোনো কথায় বা কাজে কষ্ট অনুভূত হলে তাকে ক্ষমা করে দেওয়াই শ্রেয়। কেননা ক্ষমা একটি মহৎ গুণ। মানুষের মধ্যে মহৎ গুণের অন্যতম একটি গুণ হচ্ছে ‘ক্ষমাশীলতা’। সর্বোত্কৃষ্ট এ গুণ মানুষকে মহৎ বানায়। মানুষেরবিস্তারিত…
হাসপাতালে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসাধাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৩ মে) বিকেলে তাকে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে সোহেল উদ্দিন মানিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এদিকে সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলবিস্তারিত…
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
রেকর্ড বৃদ্ধির পরের দিনই দেশের বাজারে কমতে শুরু করেছে স্বর্ণের দামে। এবার ভরিতে তিন হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা এর আগে এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করা ছিল। শনিবার (৩ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায়বিস্তারিত…
এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব বেড়েছে ২৫ লাখ
দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল এজেন্ট ব্যাংকিং। যত দিন যাচ্ছে আরও জনপ্রিয় হচ্ছে এই খাত। ব্যাংকের সাথে লেনদেন তথা টাকা জমা দেওয়া ও উত্তোলনের জন্য সাধারণ মানুষকে এখন আর জেলা কিংবা উপজেলা শহরে যেতে হয় না। হাতের নাগালেই পাচ্ছে ব্যাংকিং সুবিধা। সহজেই ব্যাংকে টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের এজেন্ট ও আউটলুট থেকে ঋণ সুবিধাও পাচ্ছে। এর ফলে বাড়ছে হিসাব সংখ্যা। এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা বেড়েছে ২৫ লাখেরও বেশি। তবে হিসাব বাড়লেও এই সময়ে কমেছে লেনদেন। বাংলাদেশবিস্তারিত…
অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও আলবানিজের জয়
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় স্বীকার করে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। অর্থনৈতিক নানা সংকট আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ঘোর বিরোধিতা করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন অ্যান্থনি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রক্ষণশীল প্রার্থী পিটার ডাটনকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্লেষকরা বলেছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির এই সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের ধীরস্থির ও স্থিতিশীলবিস্তারিত…
