Quick News
ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। আইপিএল দল গুজরাট টাইটান্স কিংবা তার ব্যক্তিগত তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে আচমকাই আইপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিয়েছেন প্রোটিয়া এই পেসার। প্রায় এক মাস পর নীরবতা ভাঙলেন রাবাদা নিজেই। জানালেন নিষিদ্ধ মাদক গ্রহণ করে ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় আছেন তিনি। জানা গিয়েছে, গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। কী ধরণের মাদক তিনি গ্রহণ করেছেন, সেটাও নিশ্চিত হওয়া গিয়েছে এরইমাঝে। রাবাদা বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছেন। তবেবিস্তারিত…
বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এই জুটি। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে। দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। সেটা দেখে অনেকেই ধরে নিয়েছেন এবার বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়। বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবরবিস্তারিত…
মটোরোলার এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
লেনোভোর মালিকানাধীন মটোরোলা দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনল। যার মডেল মটোরোলা এজ ৬০ প্রো। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি বিশেষ চমক এনে দিয়েছে। মটোরোলার নতুন এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট দেওয়া হয়েছে। এতে একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে এবং এটি অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব হেলো ইউআই ইন্টারফেস। ফোনটিতে রয়েছে পিওলিড ডিসপ্লে এবং দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ একটি শক্তিশালী ব্যাটারি। ১২ এবং ৮ জিবি র্যাম ভার্সনে এই ফোন কেনা যাবে। ভারতের বাজারে মটোরোলা এজ ৬০ প্রোর দাম শুরু হয়েছে ৩০ হাজার রুপি থেকে। এই ফোনে ২৫৬ জিবিবিস্তারিত…
তীব্র উত্তেজনার মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) পাকিস্তানের সামরিক বাহিনী ৪৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে সামরিক বাহিনী। এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস) নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্দুস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান এমন এক সময়ে আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে,বিস্তারিত…
কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের
অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা হলে জীবন দিয়ে তা প্রতিরোধ করা হবে। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। নেতারা বলেন, পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত হলেও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’র বিচার হয়নি। তারা অবিলম্বে এ ঘটনার তদন্তবিস্তারিত…
বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত
কানাডার সময় আজ সকাল দশটায় টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত সোম। বাংলাদেশের কনস্যুলার অফিসের কর্মকর্তারা সামিতকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যে করে দিয়েছেন। দুই দশকের বেশি সময় বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা করা আবু সাদাত এখন কানাডা প্রবাসী। সামিতের আগমন উপলক্ষ্যে তিনি আজ টরেন্টোর কনস্যুলার অফিসে গিয়েছিলেন। সামিতের পাসপোর্ট প্রক্রিয়া সম্পর্কে কনস্যুলার অফিসের সঙ্গে আলাপ করে সাদাত টরেন্টো থেকে বলেন, ‘কানাডায় সামিতের আবেদন সম্পন্ন হয়েছে। পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি এখন বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় আসবে।’ কানাডাবিস্তারিত…
ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
দখলদার ইসরায়েলের রামলি শহরে দাবানলের সৃষ্টি হয়েছে। যা এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (২ মার্চ) রামলির বনাঞ্চলে দাবানলের সূত্রপাত হয় বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো। ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শহরটির পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে রুট ৪০ এর দিকে পাঁচজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছিলেন। অপরদিকে দখলদকৃত জেরুজালেমের একটি জায়গায় আগুন লেগেছিল। তবে অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাবানলের সৃষ্টি হয়। যা টানা দুইদিন জ্বলেছিল। এ সময়টায় জেরুজালেমের ৫ হাজার জায়গা পুড়ে গেছে। যার মধ্যে সাড়েবিস্তারিত…
স্থানীয় নির্বাচন আগে হলে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত- এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে। করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতেবিস্তারিত…
অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগামী অক্টোবর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে। তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হলো— মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করা। সে পরিকল্পনা নিয়ে কাজবিস্তারিত…
ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস বৃহস্পতিবার (১ মে) জানিয়েছে, পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এছাড়া গোলন্দাজ ইউনিটগুলোকে সামনের দিকে নিয়ে এসেছে। পাকিস্তান রাজস্থানের লংয়েওয়ালা সেক্টরের সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। অপরদিকে পাক বিমানবাহিনী একই সময়ে তিনটি আলাদা মহড়া চালাচ্ছে। এতে এফ-১৬, জে-১০ এবং জেএফ-১৭সহ সব ধরনের বড় যুদ্ধবিমান মহড়ায় যুক্ত করেছে তারা। গত ২৯ এপ্রিল থেকে বিমানবাহিনীর এসব মহড়াবিস্তারিত…
