অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ১৯ বাংলাদেশি আটক

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু।

এছাড়া পৃথক অভিযানে মাধবখালী বিওপি ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • শিশুর মৃত্যু
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • কুষ্টিয়ায় বাসচাপায় নারীসহ ২ জন নিহত
  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • Copy link
    URL has been copied successfully!