Quick News

 

এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের মোট ৩০ জন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার প্রথম আঘাত হানার এক মিনিটের মধ্যে এসব ব্যক্তিরা প্রাণ হারান। চ্যানেল-১২ এর ওয়েবসাইট এন১২-তে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা মহল জোর দিয়ে বলছে, তারা অভিযান কেবল শুরু করেছে। আগামী কয়েকদিন অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যম এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে নিবিড় পরিকল্পনা ও গোয়েন্দা সহযোগিতার কথা গুরুত্বের সঙ্গে প্রচার করছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমোরবিস্তারিত…


মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইসরায়েল-যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর তথ্য জানানো হলেও তা প্রত্যাখান করেছিল ইরানি কর্তৃপক্ষ। অবশেষে রোববার ভোরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। তেহরানভিত্তিক এই সংবাদ সংস্থা তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইসরায়েলি ও মার্কিন সরকারের আক্রমণে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি শহীদ হয়েছেন। শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইসলামী বিপ্লবী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। এর আগে আলি খামিনির একাধিক স্বজনের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আসে। রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা নাগাদবিস্তারিত…


২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ অভিযানে ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে। অভিযানে আফগানিস্তানের ২২টি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৮৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান,বিস্তারিত…


বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

তবে একই সময়ে এপ্রিলে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ২০৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দরে পতনের ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে তুলনামূলক হয়ে উঠেছে। এতে বিনিয়েগিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁকও বেড়েছে। ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা অব্যাহত থাকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ফলে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা মূলবান ধাতুর দামে ঊর্ধ্বগতি থাকবে।’ মূলত, পারমাণবিক চুক্তিতে পৌঁছাতেবিস্তারিত…


সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ভ্যানে করেবিস্তারিত…


একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান-জুড়ে শুরু হলো এই সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদবিস্তারিত…


সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ সেনা অফিসারদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পিলখানায় শাহাদাতবরণকারী সদস্যদের পরিবারবর্গ ও নিকটাত্মীয়রা, পিলখানায় চাকরিরত সেই সব সেনা অফিসার যারা দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে শ্রদ্ধার সঙ্গেবিস্তারিত…


সিংহাসন ফিরে পেলেন রাজা

চলমান আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে বদলে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটারদের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত হালনাগাদ তালিকায় আবারও শীর্ষ অলরাউন্ডারের জায়গা ফিরে পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের জায়গা করে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজা। গত সপ্তাহে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রান এবং মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের ইনিংস তাকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছে। এর ফলে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে রাজা ও সাইমের মধ্যে কয়েক দফা অদলবদল হয়েছে। তবে নতুন তালিকায় তাদেরবিস্তারিত…


জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। জানা গেছে, মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে। অনলাইনে ফলাফল দেখার উপায়- প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে।বিস্তারিত…


ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব–এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সহজ স্ট্রিমিং, ভিন্ন ভিন্ন রেজল্যুশন, প্লেব্যাক স্পিড— সব মিলিয়ে ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক। তবে অনেকেই জানেন না, এই প্ল্যাটফর্মে লুকিয়ে আছে বেশ কিছু কার্যকর কৌশল। যেগুলো জানলে ইউটিউব ব্যবহার হবে আরও সহজ ও স্মার্ট। ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল ১. ভিডিওর ট্রান্সক্রিপ্টে শব্দ খুঁজুন প্রায় সব ভিডিওতেই সাবটাইটেল বা স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপ্ট থাকে। ভিডিওর বর্ণনায় গিয়ে Show Transcript চালু করুন। এরপর কিবোর্ডে Ctrl+F (ম্যাকে Cmd+F) চাপলে নির্দিষ্ট শব্দ খুঁজে সরাসরি সেই অংশে যেতে পারবেন। ২. স্লিপ টাইমার ব্যবহার দীর্ঘবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!