মোটরের তার ছিঁড়ে স্কুল ছাত্রের মৃত্যু
কক্সবাজারের টেকনাফে তৌহিদুল ইসলাম আরিফ (১৬) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম আরিফ (১৬) হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দা হোসাইন আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা নুর মোহাম্মদ জানান, বাড়ির কাজ করতে পুকুরে মোটর দিয়ে পানি উঠানোর সময় হঠাৎ মোটরের বিদ্যুতের তার ছিঁড়ে আরিফের হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে মাটি থেকে গুরুতর আহত অবস্থায় তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পর্কিত সংবাদ
পরকীয়া ও প্রতারণায় সর্বস্বান্ত কলেজশিক্ষক, স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে ডিবির প্রতিবেদন
ভালোবাসার সম্পর্কের টানা চার বছর পর বিয়ে করেছিলেন। সংসার ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেবিস্তারিত…
মৌলভীবাজারে ২২ বোতল ভারতীয় মদসহ আটক ২ যুবক
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯বিস্তারিত…
