শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা সম্পর্কিত তথ্য জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারিকৃত এক জরুরি চিঠিতে দেশের সকল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের উপপরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি এবং থিম সং সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্দেশনায় বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতির সার-সংক্ষেপ কম্পাইল করে আগামী ৩০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে (director.mew@gmail.com) পাঠাতে হবে।
প্রতিবেদনে নির্দিষ্ট ছক অনুযায়ী অঞ্চলের নাম, আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার এবং কোনো প্রতিষ্ঠান কার্যক্রম বাস্তবায়ন করতে না পারলে তার কারণ ও মন্তব্য উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…
জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
ডেস্ক নিউজ :: বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সেস-এ সহকারী পরিচালক (এডমিশনবিস্তারিত…
