বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এলাকাবাসী জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তিনিও পরে মারা যান বলে জানান এই চিকিৎসক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
  • সুনামগঞ্জে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা
  • ফরিদপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত
  • খুলনায় নিজের অস্ত্রের গুলিতে নিহত রেলপুলিশ সদস্য
  • সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • Copy link
    URL has been copied successfully!