ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি

হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে।

এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন। এটি শুরু হয়েছে গত ২৭ জুন থেকে। এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন ছিল।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমান দিতে হবে। আবেদনটি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসের ইলেকট্রনিক প্লাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে।

এরআগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল, তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা যাবে। তবে তারা সুবিধাটি শুধু হজযাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটি সৌদির আইনের প্রতি শ্রদ্ধাও। সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!