আনচেলত্তি ও ব্রাজিলের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
নাটকীয়তা-গুঞ্জন উড়িয়ে গেল ২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে সেলেসাওদের দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য হিসেবে ধরে ইতিমধ্যে ব্রাজিলের হয়ে পুরো দমে কাজ শুরু করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে নিয়োগে অনিয়ম ছিল বলে মনে করছে ফিফা। কারণ তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থাটি।
আনচেলত্তির অধীনে আগামী শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলার মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতিহাসের অন্যতম সফল কোচের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গেল মাসের শেষ সপ্তাহে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করলেও ২০২৩ সাল থেকে আনচেলত্তির হাতে সেলেসাওদের দায়িত্ব দিতে তদবির চালিয়ে আসছিল সিবিএফ।
ইতালিয়ান মাস্টারমাইন্ডকে নেইমার-ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দায়িত্ব দিয়ে এজেন্ট বা মধ্যস্থাকারী হিসেবে ফার্নান্দেজকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার ছিল না কোনো এজেন্ট লাইসেন্স। মূলত এই কারণে আনচেলত্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা। যা গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি।
বিবৃতিতে আনচেলত্তিকে নিয়োগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ফিফা। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফ থেকে বলা হয়, সিবিএফ-এর সাবেক প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ দায়িত্বে থাকাকালীন সময়ে আনচেলত্তির সঙ্গে চুক্তি করতে ফার্নান্দেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে ১৫ মে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী আনচেলত্তিকে দলে ভেড়াতে ১.২ মিলিয়ন ইউরো কমিশন পাবেন ফার্নান্দেজ।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
